1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ গণগুলিবর্ষণ, নিহত ১২ কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসাইন ও স্ত্রী তামিমা শান্তিরক্ষীদের অর্জিত গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের দায়িত্বে মৃত্যু হলে পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন নীতিমালা ইসির আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২২ ক্যারেট এখন ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন

চকরিয়ায় ৮০টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

এ.এম. আইয়ুব
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ৮০টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, সহকারী শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম।

চকরিয়া উপজেলায় মোট ১৪৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৬৪টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিযুক্ত আছেন এবং ৮০টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। অর্থাৎ অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকার কারণে বিদ্যালয়ের পাঠদানসহ দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই প্রায় বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকার কারণে সহকারী শিক্ষক দিয়ে বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম চলছে। এছাড়া চকরিয়া উপজেলার ১৪৪টি প্রাথমিক বিদ্যালয়ে ৯৬৭ সহকারী শিক্ষকের মধ্যে ৯৫২ জন সহকারী শিক্ষক রয়েছেন।

চকরিয়ায় উপজেলা শিক্ষা অফিসার আলমগীর মোহাম্মদ মহিউদ্দিন বলেন, চকরিয়া উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। কারণ, চকরিয়া উপজেলা বাংলাদেশের একটি বড় উপজেলা। উক্ত উপজেলায় একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন রয়েছে। তাই এই উপজেলায় ১৪৪টি প্রাথমিক বিদ্যালয় আছে, এর মধ্যে ৬৪টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক আছেন এবং ৮০টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। তবে প্রধান শিক্ষকের পদ খালি থাকা ২৪টি বিদ্যালয়ের ২৪ জন শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে যাতে তারা বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যেতে পারেন।

তিনি আরো বলেন, চকরিয়া উপজেলা বড় হওয়াতে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। সে জন্য প্রধান শিক্ষকের পদগুলো পূরণ করতে অনেক হিমশিম খেতে হয়। প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ খালি থাকার কারণ হচ্ছে যে পরিমাণ প্রধান শিক্ষক অবসর বা অন্য জায়গায় চলে যাচ্ছেন, সে পরিমাণ প্রধান শিক্ষক নিয়োগ হচ্ছে না। এছাড়া কোন কোন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক খালি রয়েছে, তা তালিকা করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠিয়েছি। উক্ত খালি পদগুলো দ্রুত সময়ে নিয়োগের ব্যবস্থা হবে বলে আমি আশা করি। এছাড়া সহকারী শিক্ষকের খালি পদগুলো দ্রুত সময়ে নিয়োগের ব্যবস্থা করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park