1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮ যমুনা সেতু সংযোগ মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে ঢাকামুখী যাত্রীরা বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা এনসিপির ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৪১১ হাদী হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন তুললেন বোন মাসুমা হাদী হাদী হত্যার বিচার দাবিতে সরকারের প্রতি সাত দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন টেস্টে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
দেশেরকথা

বাংলাদেশ দলের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। সহ অধিনায়ক লিটন কুমার দাস।

আজ বৃহস্পতিবার (২ জুন) বোর্ডের দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক চলাকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

মুমিনুল হক টেস্ট অধিনায়কত্ব করতে চান না বলে জানানোর পরই আলোচনায় নতুন টেস্ট অধিনায়ক। যেখানে সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল সাকিবের নাম। তাকেই দায়িত্ব দিয়েছে বিসিবি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই তৃতীয় মেয়াদে টেস্ট অধিনায়কত্ব করতে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার।

২০১৯ সালে সাকিব নিষেধাজ্ঞায় পড়াতে হুট করেই টেস্ট অধিনায়কত্ব পান মুমিনুল হক। তার নেতৃত্বে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় ছাড়া নেই উল্লেখযোগ্য কোনো সাফল্য। বরং এই সময়ে ব্যাট হাতে ছিলেন নিজের ছায়া হয়ে।

শ্রীলঙ্কা সিরিজের পরই তার জোর সমালোচনা শুরু। যার অবসান ঘটালেন নিজেই। গত ৩১ মে বিসিবি সভাপতিকে জানিয়ে দেন অধিনায়কত্ব আর করতে চান না। তার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েই নতুন অধিনায়কের পথে হাঁটলো দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

এর আগে সাকিব ২০০৯ সালে মাশরাফি বিন মর্তুজা চোটে পড়ায় প্রথমবার টেস্ট অধিনায়কত্ব পান। ওই মেয়াদে ২০১১ সাল পর্যন্ত ৯ টেস্টে নেতৃত্ব দিয়ে জেতেন একটিতে। এরপর ২০১৮ সালে মুশফিকুর রহিমের স্থলাভিষিক্ত হন টাইগার অলরাউন্ডার। ২০১৯ সালে নিষেধাজ্ঞায় পড়ার আগ পর্যন্ত নেতৃত্ব দেন আরও ৫ টেস্টে। যেখানে দল জয় পায় দুই ম্যাচে। সব মিলিয়ে আগের দুই মেয়াদে ১৪ টেস্টে ১১ হারের বিপিরীতে ৩ জয় সাকিবের।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park