1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ গণগুলিবর্ষণ, নিহত ১২ কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসাইন ও স্ত্রী তামিমা শান্তিরক্ষীদের অর্জিত গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের দায়িত্বে মৃত্যু হলে পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন নীতিমালা ইসির আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২২ ক্যারেট এখন ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন

কুমিল্লায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর রামপুর ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেটকার শহর থেকে লাকসাম সড়কের দিকে ইউটার্ন নিচ্ছিল। এমন সময় ঢাকামুখী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা একটি বাসকে এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে প্রাইভেটকারটি চাপা পড়ে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ চারজন মারা যান। একই সঙ্গে পাশে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাও চাপা পড়ে, এতে তিন যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২টার দিকে চাপা পড়া প্রাইভেটকার থেকে মরদেহগুলো উদ্ধার করে। আহতদের দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশের এসআই আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে নিহতদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park