1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হাজীদের ১৫০ লাগেজ চুরির অভিযোগ ‘অসত্য’: প্রতিমন্ত্রী সরকারি ঘর মিললেও জীবনমান অনিশ্চিত গোপালগঞ্জের চর মানিকহারের বাসিন্দাদের যুদ্ধবিরতির পরই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন শঙ্কা আত্রাইয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ, পুনর্গঠনের পথে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা স্বপ্নের শৈশব নাকি স্বাস্থ্যঝুঁকির বেড়াজাল: চর মানিহার আদর্শ গ্রামের শিশুস্বাস্থ্যের বাস্তব চিত্র সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি রামিসা হত্যা মামলা: আজ যুক্তিতর্ক উপস্থাপন ৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছয় ঘর পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্ব জুম্মাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘরসহ আসবাবপত্র, গবাদিপশু ও ধানচাল পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩০ জুলাই) রাত ১২টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে জাহাঙ্গীর আলমের বাড়িতে আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তে ছড়িয়ে পড়ে তার ভাই জাহিদুল ইসলামের বাড়িতেও।

আগুনে দুই পরিবারের ৬টি টিনের ঘর, ৩টি গরু, ৩টি ছাগল, অর্ধশত হাঁসমুরগি, আসবাবপত্র, কাপড়চোপড় ও একটি সাইকেলসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই সবকিছু পুড়ে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, ক্ষয়ক্ষতির তালিকা করে উপজেলা প্রশাসনে জমা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তাদের ঘর নির্মাণে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park