1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে বক শিকার করতে গিয়ে  পাওয়ার ট্রিলারের ফলায় ক্ষত-বিক্ষত হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু  – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সিটি করপোরেশনে যোগ্যতার ভিত্তিতে প্রশাসক নিয়োগ হয়েছে: প্রতিমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে ১০ জন করে আনসার মোতায়েন প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট ১৫০ টাকা নির্ধারণ, জানালেন তথ্য উপদেষ্টা ঢাকার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ফরিদা খানম যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পরও বেড়েছে তেলের দাম, অস্থির শেয়ারবাজার পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, একযোগে বদলি ও পদায়ন শ্রীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ধর্ষণ  ভাসুর বিরুদ্ধে  অভিযোগ  ডিজেল সংকটে কলাপাড়া উপজেলার ব্যস্ততম কলাপট্টি খেয়াঘাট বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কবিরহাটে খালখনন কাজে চাঁদাবাজির অভিযোগ, এলাকায় ক্ষোভ

কিশোরগঞ্জে বক শিকার করতে গিয়ে  পাওয়ার ট্রিলারের ফলায় ক্ষত-বিক্ষত হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু 

আনোয়ার হোসেন
  • প্রকাশ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
কিশোরগঞ্জে বক শিকার করতে গিয়ে  পাওয়ার ট্রিলারের ফলায় ক্ষত-বিক্ষত হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু 

নীলফামারীর কিশোরগঞ্জে হালচাষের পিছনে পোকা-মাকড় খেতে আসা বক শিকার করতে গিয়ে দ্রুতগতির পাওয়ার ট্রিলারের লাঙ্গলের ফলায় ক্ষত-বিক্ষত হয়ে লিমন ইসলাম নামে এক যুবকের  মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর খোলাহাটি গ্রাম সংলগ্ন মুক্তা হিমাগারের পিছনে এ ঘটনাটি ঘটে।

নিহত যুবক ওই গ্রামের  হানিফুল ইসলামের ছেলে। এক নিমিষের এমন  মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনার গগন বিদারী কান্নার আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। এক পলকে সন্তান হারানোর বেদনার বিলাপ করতে করতে তার বাবা-মা বার বার মূর্ছা যাচ্ছেন। পুরো গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয়রা জানায়, রোববার দুপুরে মুক্তা হিমাগারের পিছনে কৃষি জমিতে ফারুক নামে এক চালক  পাওয়ার ট্রিলার  দিয়ে হাল চাষ দেন। এসময়  পোকা-মাকড়  খেতে আসা বক শিকার করার জন্য নিহত লিমন  পাওয়ার ট্রিলারের পিছনে উঠেন।

এক পর্যায়ে পা ফসকে তিনি পাওয়ার ট্রিলারের  লাঙ্গলের সামনে পড়ে যায়। এসময় লাঙ্গলের ফলায় জড়িয়ে তার কোমর থেকে মাথা পর্যন্ত ক্ষত-বিক্ষত হয়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু  মামলা দায়ের করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park