1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে : মেহজাবীন

বিনোদন ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ মুক্তি পাওয়া তার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘সাবা’ নিয়ে ভক্ত ও দর্শকদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন।

নিজের সোশ্যাল মিডিয়ায় মেহজাবীন লিখেছেন, “‘সাবা’ কোনো সাধারণ গল্প নয়; এটি মানুষের জীবনের গভীরে লুকিয়ে থাকা নানা অনুভূতির সংমিশ্রণ। গল্পটি মূলত মানুষের সুখী হওয়ার তীব্র আকাঙ্ক্ষা, অপরাধবোধ, স্বাধীনতা, দায়িত্ব, ভালোবাসা এবং সামান্য ঘৃণাকে ঘিরে।”

শীতের ছুটির মৌসুমকে আনন্দময় করার জন্য মেহজাবীন দর্শকদের অনুরোধ করেছেন, “ছুটির এই সময় ও শীতের দিনগুলোতে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে বসে হইচই-এ ‘সাবা’ দেখুন। এই গল্প আপনার মনকে উষ্ণ করে রাখবে।”

‘সাবা’ সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকনন্দিত হচ্ছে। মেহজাবীনের সঙ্গে আরও অনেক দক্ষ অভিনয়শিল্পী এতে কাজ করেছেন, এবং গল্পের জীবন্ত উপস্থাপনার কারণে সিনেমাটি ব্যাপক আলোচনায় রয়েছে। মেহজাবীনের এই পোস্টের পর দর্শক ও ভক্তদের মধ্যে সিনেমাটি দেখার আগ্রহ আরও বেড়ে গেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park