1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮ যমুনা সেতু সংযোগ মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে ঢাকামুখী যাত্রীরা বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা এনসিপির ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৪১১ হাদী হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন তুললেন বোন মাসুমা হাদী হাদী হত্যার বিচার দাবিতে সরকারের প্রতি সাত দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জেলা প্রশাসন এর মত বিনিময় সভা

মো: তামিম সরদার
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

পিরোজপুর প্রতিনিধি>পিরোজপুরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মত বিনিময় সভা করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের আয়োজনে সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, ইমাম, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গদের সাথে মত বিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, জেলা গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক আব্দুল কাদের, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব।

মত বিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সরকারী বিভিন্ন দপ্তরকে তাদের কাজের বিষয়ে অবহিত করে।

স্বাস্থ্যবিধি মেনে সবাইকে পবিত্র ঈদ-উল-আযহা নামায ও পশুর হাটে যাওয়ার জন্য নির্দেশ দেন এবং স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলেন। পৌরসভা কর্তৃক কোরবানির পশুর হাট, পশু জবাই এবং পশুর বর্জ নির্ধারিত স্থানে ফেলার নির্দেশ দেন।

এছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কে সর্তর্ক থাকতে বলেন। এছাড়াও বাসে ও লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনে নজরদারী এবং যাত্রী ওঠানামার স্থানে জেলা পুলিশ কে নজরদারী করতে বলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park