সংযুক্ত আরব আমিরাত সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান দুবাই ট্যাক্সি কর্পোরেশন বাংলাদেশ থেকে ৪০০ জন পুরুষ গাড়িচালক নিয়োগ দেবে। এ উপলক্ষে রাজধানীর কল্যাণপুরে অবস্থিত বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) তিন দিনের বাছাই পরীক্ষা নেওয়া হবে।
বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯, ১৪ ও ১৫ সেপ্টেম্বর।
সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক মো. আবদুল গাফফার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসীজ (আরএল-২৭৩৫) দুবাই ট্যাক্সি কর্পোরেশনের অধীনে চালক নিয়োগের জন্য চাহিদাপত্র ও ক্ষমতাপত্র পেয়েছে। এজন্য বিকেটিটিসি-তে আয়োজিত জব ফেয়ারের মাধ্যমে চালক নির্বাচন করা হবে।