বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে জানানো হয়েছে, বাহিনীর শূন্য পদে মোট ৬৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং আগামী ৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগ দেওয়া হবে গাড়িচালক (Driver) পদে। এই পদের মোট সংখ্যা ৬৭টি। প্রার্থীদের কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে অষ্টম শ্রেণি, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদনের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এর মধ্যে গ্রেড–১৬ পদে হালকা যানবাহনের লাইসেন্স এবং গ্রেড–১৫ পদে ভারী যানবাহনের লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকরা নিয়োগ প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবেন।
আবেদন ফি হিসেবে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে জমা দিতে হবে।
বয়সসীমা হিসেবে ১৩ অক্টোবর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর ও সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন সংক্রান্ত সব তথ্যও সেই সাইটেই পাওয়া যাবে।