1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আবারও ভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা লেবাননে দফায় দফায় ইসরায়েলি হামলা, নিহত ৬ সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার মূল আসামিসহ ৮ জন গ্রেফতার চলতি মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের জামালপুরে অপরাধ মুক্ত সমাজ গঠনে কমিউনিটি সমাবেশ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক, ছাড় পাবেন শিক্ষার্থী ও ভাতাভোগীরা কিশোরগঞ্জে সরকারী কর্মকর্তা ও সাংবাদিকের সঙ্গে জেন্ডারভিত্তিক সহিংসতার পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ সভা গ্রাম আদালত বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

আজ শুরু হচ্ছে বিশ্বকাপের মহাযজ্ঞ, ফুটবল বিশ্বে উৎসবের আমেজ

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ পর্দা উঠছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। ইতিহাসে প্রথমবারের মতো তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই বিশ্বকাপ। বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে শুরু হবে ৪৮ দলের অংশগ্রহণে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা।

বিশ্বকাপ ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। এবারের আসরে অংশ নিচ্ছেন ৪৮ দেশের মোট ১ হাজার ২৪৮ জন ফুটবলার। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো, আর কোটি কোটি ফুটবলপ্রেমী অপেক্ষা করছেন প্রিয় দলের মাঠে নামার জন্য।

আয়োজক তিন দেশেই চলছে উৎসবের আমেজ। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে তুলে ধরা হবে স্বাগতিক দেশগুলোর সংস্কৃতি, ঐতিহ্য এবং আধুনিকতার অনন্য সমন্বয়।

মেক্সিকোর উদ্বোধনী আয়োজনে বিশেষভাবে স্থান পাচ্ছে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি, লোকশিল্প এবং জনপ্রিয় ‘পাপেল পিকাডো’ শিল্পরীতি। অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলতে মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা।

কানাডার অনুষ্ঠানে পারফর্ম করবেন জনপ্রিয় শিল্পী মাইকেল বাবল, অ্যালানিস মরিসেট এবং নোরা ফাতেহি। পাশাপাশি দেশটির বহুসাংস্কৃতিক ঐতিহ্যও তুলে ধরা হবে বর্ণিল পরিবেশনার মাধ্যমে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী আয়োজনে থাকছে আধুনিক প্রযুক্তিনির্ভর ভিজ্যুয়াল শো। দর্শকদের বিনোদন দিতে পারফর্ম করবেন কেটি পেরি, ফিউচার এবং আনিতা। পুরো আয়োজনজুড়ে বিশ্বকাপের আবহ ও ফুটবলের বৈশ্বিক আবেদনকে তুলে ধরা হবে।

তবে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি কিছু বিতর্কও রয়েছে। মেক্সিকোতে বিশ্বকাপ আয়োজনকে ঘিরে ফিফাবিরোধী বিক্ষোভ দেখা গেছে। আন্দোলনকারীদের অভিযোগ, বিশ্বকাপকে কেন্দ্র করে সরকারের কিছু বিতর্কিত কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করা হচ্ছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে কয়েকটি দেশের খেলোয়াড়দের প্রবেশসংক্রান্ত জটিলতা, ভিসা ও নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি নিয়েও আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

সব বিতর্ককে ছাপিয়ে আজ থেকে শুরু হচ্ছে ফুটবলের মহোৎসব। ৩৯ দিনব্যাপী ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ শেষে ফুটবল বিশ্ব পাবে নতুন চ্যাম্পিয়ন। কোটি কোটি সমর্থকের চোখ এখন মাঠের লড়াইয়ে, যেখানে স্বপ্ন, আবেগ এবং গৌরবের জন্য লড়বে বিশ্বের সেরা ৪৮টি দল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park