1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিরাপত্তাত্রুটিতে ফাঁস আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের সংবেদনশীল তথ্য বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রি অফিসে কেরানি আলিমুলের  কর্মঘণ্টায় ঘুম, সেবা নিতে এসে হয়রানির শিকার গ্রাহক নোবিপ্রবির নবাগত উপাচার্য ও উপ-উপাচার্যের সঙ্গে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় কেমন হবে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ উদ্বোধনী লড়াই ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক বিশ্বকাপ ম্যাচের আগের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে ইরান স্বাস্থ্য ও জনসংখ্যা খাতে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই দেশের মাথাপিছু আয় বেড়ে ৩ হাজার ২০ ডলার, অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নাজিরপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

নিরাপত্তাত্রুটিতে ফাঁস আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের সংবেদনশীল তথ্য

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১০ জুন, ২০২৬

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা। তবে মাঠের সাফল্যের আড়ালে বড় ধরনের নিরাপত্তাত্রুটির ঘটনায় আলোচনায় এসেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দলটির খেলোয়াড়দের পাসপোর্ট নম্বরসহ বিভিন্ন সংবেদনশীল তথ্য অনাকাঙ্ক্ষিতভাবে প্রকাশ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের অবার্ন শহরের জর্দান-হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি জানায় রয়টার্স।

সাধারণ নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর প্রায় এক ঘণ্টা আগে গণমাধ্যমের কাছে খেলোয়াড়দের অফিসিয়াল তালিকা সরবরাহ করা হয়। তবে আর্জেন্টিনা দলের ক্ষেত্রে সেই তালিকা প্রকাশের আগে সংবেদনশীল তথ্য অপসারণ করা হয়নি। ফলে খেলোয়াড়দের পাসপোর্ট নম্বরসহ ব্যক্তিগত তথ্য গণমাধ্যম এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অসাবধানতার কারণে শুরুর একাদশ এবং বদলি বেঞ্চে থাকা প্রায় সব ফুটবলারের তথ্যই ফাঁস হয়েছে। এ তালিকায় আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি, লিসান্দ্রো মার্টিনেজ এবং এনজো ফার্নান্দেজের মতো তারকা ফুটবলারদের নামও রয়েছে।

অন্যদিকে আইসল্যান্ড দল তাদের অফিসিয়াল টিম শিটে পাসপোর্ট নম্বর সংযুক্ত না করায় একই ধরনের তথ্য ফাঁসের ঝুঁকি থেকে রক্ষা পায়।

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে আর্জেন্টিনা আগামী মঙ্গলবার গ্রুপ ‘জে’-তে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। তবে টুর্নামেন্ট শুরুর আগে নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে দলটির ব্যবস্থাপনা সংশ্লিষ্টরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park