1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপত্তাত্রুটিতে ফাঁস আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের সংবেদনশীল তথ্য বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রি অফিসে কেরানি আলিমুলের  কর্মঘণ্টায় ঘুম, সেবা নিতে এসে হয়রানির শিকার গ্রাহক নোবিপ্রবির নবাগত উপাচার্য ও উপ-উপাচার্যের সঙ্গে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় কেমন হবে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ উদ্বোধনী লড়াই ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক বিশ্বকাপ ম্যাচের আগের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে ইরান স্বাস্থ্য ও জনসংখ্যা খাতে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই দেশের মাথাপিছু আয় বেড়ে ৩ হাজার ২০ ডলার, অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নাজিরপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রি অফিসে কেরানি আলিমুলের  কর্মঘণ্টায় ঘুম, সেবা নিতে এসে হয়রানির শিকার গ্রাহক

​বি.  চৌধুরী তুহিন
  • প্রকাশ বুধবার, ১০ জুন, ২০২৬

নোয়াখালী সরকারি দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় রাখা নতুন কিছু নয়। তবে সেই দায়িত্বরত কর্মকর্তার যদি কর্মঘণ্টায় টেবিল-চেয়ারে আয়েশ করে ঘুমিয়ে কাটানোর অভিযোগ ওঠে, তবে গ্রাহকদের ভোগান্তি যে চরমে পৌঁছায়, তা বলাই বাহুল্য। এমনই এক দায়িত্বজ্ঞানহীন ঘটনার চিত্র উঠে এসেছে নোয়াখালীর সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রি অফিস থেকে।​সম্প্রতি তোলা একটি ছবিতে দেখা যায়, অফিস চলাকালীন সময়েই টেবিলের পাশের চেয়ারে হেলান দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন অফিসের কেরানি আলিমুল। সেবা প্রত্যাশীদের অভিযোগ, দিনের পর দিন সাব-রেজিস্ট্রি অফিসে এসে এমন চিত্র দেখে তারা হতাশ। দাপ্তরিক কাজে এসে উল্টো কর্মচারীদের এমন অবহেলা ও উদাসীনতার কারণে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের।

​সরকারি দপ্তরে দায়িত্ব পালন না করে এভাবে দিবানিদ্রায় মগ্ন থাকা দায়িত্বের চরম অবহেলা বলে মনে করছেন সচেতন মহল। ভুক্তভোগী সাধারণ মানুষ অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। পাশাপাশি, দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখতে এবং গ্রাহক হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park