1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

অপুর ছায়াবৃক্ষ মুক্তি পাবে আজ

বিনোদন ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

গত সপ্তাহে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমা ‘ট্র্যাপ’। এ ছবিতে জয় চৌধুরীর বিপরীতে দেখা গেছে। তবে ছবিটি প্রথম সপ্তাহে একেবারেই ভালো ব্যবসা করতে পারেনি। এবার এক সপ্তাহ বাদেই নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন অপু। সিনেমার নাম ‘ছায়াবৃক্ষ’। বন্ধন বিশ্বাস পরিচালিত এ ছবিতে অপু বিশ্বাসের নায়ক নিরব। এর মাধ্যমে ১৫ বছর পর একসঙ্গে কাজ করলেন এ জুটি। চা শ্রমিকদের জীবনের বিভিন্ন গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘ছায়াবৃক্ষ’। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত। এ সিনেমায় নিরব-অপু ছাড়া আরও অভিনয় করছেন- কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি ও আজম খান।অনুপম কথাচিত্রের ব্যানারে সিনেমাটির কাহিনী ও সংলাপ তানভীর আহমেদ সিডনি। ছবিটি দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আজ। অপু বিশ্বাস বলেন, অনেক কষ্ট করে একটি ভালো সিনেমা তৈরি হয়। এর পেছনে অনেক পরিশ্রম থাকে, ভালোবাসা থাকে। ‘ছায়াবৃক্ষ’ তেমনই একটি সিনেমা। এর গল্প অত্যন্ত চমৎকার। দর্শকদের উদ্দেশ্যে অপু বলেন, আপনাদের কাছের প্রেক্ষাগৃহে ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি পরিবার নিয়ে দেখবেন। ভালো-মন্দ জানাবেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park