1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ গণগুলিবর্ষণ, নিহত ১২ কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসাইন ও স্ত্রী তামিমা শান্তিরক্ষীদের অর্জিত গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের দায়িত্বে মৃত্যু হলে পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন নীতিমালা ইসির আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২২ ক্যারেট এখন ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন

অতিরিক্ত মদ্যপানে, প্রাণ গেল যুবকের মৃত্যু

জাহিদুল ইসলাম জাহিদ
  • প্রকাশ রবিবার, ২৯ জুন, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র সৈকতে বেড়াতে এসে রাতে অতিরিক্ত মদ্যপান করে  শাজিদুল (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, “অতিরিক্ত অ্যালকোহল সেবনের ফলে হৃদযন্ত্র বিকল হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। নিহত শাজিদুল  নেত্রকোনা জেলার বাসিন্দা। সে ঢাকায় একটি খাবার হোটেলে বয় হিসেবে কর্মরত ছিলেন। 

আজ রবিবার (২৯ জুন) সকাল ১১ টার দিকে অসুস্থ অবস্থায় কুয়াকাটার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শাজিদিল শনিবার সকালে বন্ধু হাবিবের সাথে কুয়াকাটায় বেড়াতে এসে স্কাইভিউ নামের একটি আবাসিক হোটেলে ওঠেন। পরের দিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে হোটেলে রাত্রি যাপন করেন। রাতে সাথে থাকা বন্ধুর অগোচর মদ্যপান করেন শাজিদুল। পরে অসুস্থ হয়ে পড়লে বন্ধুর সহযোগিতায় সকাল ৯ টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাকে কলাপাড়া উপজেলা হাসপাতালে রেফার করেন।

তারা সেখানে না গিয়ে পূনরায় হোটেলে অবস্থান করেন। পরে ১১ টার দিকে গুরুত্বর অসুস্থ অবস্থায় পূনরায় হাসাপাতালে নিয়ে আসলে কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রিয়াজ তাকে মৃত ঘোষণা করেন। 

 হোটেল কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে আসা ১৭ বছর বয়সী পর্যটক শাজিদুল  তার বন্ধু হাবিব সঙ্গে সৈকত এলাকায় অবস্থান করছিলেন আবাসিক হোটেল স্কাইভিউ’র ৪০৮ নম্বরের কক্ষটি ভাড়া নেন।। সন্ধ্যার পর হোটেল কক্ষে তারা মদ্যপান শুরু করেন। শেষ রাতে হঠাৎ  অসুস্থবোধ করলে সকালে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

নিহতের সাথে থাকা বন্ধু হাবিব জানান,  শনিবার কুয়াকাটার বিভিন্ন জায়গায় ঘুরে রাতে হোটেলে এসে শাজিদুল তার অজান্তে মদ্যপান করেন। রবিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শাজিদুলকে মৃত্যু ঘোষণা করেন।  কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রিয়াজ হোসেন বলেন, সকালে মদ্যপানে গুরুত্বর অসুস্থ অবস্থায় শাজিদুল ইসলাম নামের এক পর্যটক হাসপাতালে আসেন। তাকে ইসিজির মাধ্যমে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, পর্যটকের মৃত্যুর ঘটনায় হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park