1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
অটোরিকশাচালক হত্যার দায়ে নারায়ণগঞ্জে ৩ জনের মৃত্যুদণ্ড – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প

অটোরিকশাচালক হত্যার দায়ে নারায়ণগঞ্জে ৩ জনের মৃত্যুদণ্ড

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ১৪ মে, ২০২৫

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশাচালক জামান হোসেন হত্যার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও একজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। এ সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আড়াইহাজারের বাগদী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩০), একই গ্রামের মৃত আহমদ আলীর ছেলে মো. বাদশা (৩৫) ও নাগেরচরের মো. আহাদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩৭)। ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হলেন- আজগর। আর জাহিদুল ইসলাম নামে একজনকে খালাস দেওয়া হয়েছে। হত্যার শিকার অটোরিকশাচালক জামান উপজেলার ফতেহপুর ইউনিয়নের বাগদী গ্রামের শফিউদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান কালবেলাকে বলেন, ৫ জন আসামির মধ্যে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একজন আসামিকে ১০ বছরের কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এছাড়া অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অটোরিকশা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়। পরে তার লাশ উদ্ধার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩০ মার্চ আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় কসটেপ দিয়ে মুখ পেঁচানো, রশি দিয়ে হাত-পা বাধা ও দুই চোখ উপড়ানো অবস্থায় এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে অটোরিকশাচালক জামানের মরদেহটি শনাক্ত করে তার পরিবার। এ ঘটনায় তার ভাই জাকির হোসেন বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় আদালত এ রায় ঘোষণা করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park