1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
হাসান নাসিমের মুক্তির দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের বিদেশি ঋণের স্থিতি ৭৮ হাজার ৬৭ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ অনিশ্চিত যুদ্ধবিরতির মধ্যেই এক দিনের ব্যবধানে কমল বিশ্ববাজারে তেলের দাম  শার্শার বসতপুরে মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী দেড় মাসের সন্তানসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কারাগারে, জামিন নামঞ্জুর নবীনগরে নির্মানাধীন ভবনের কাজে পুলিশের বাঁধা দেয়ার অভিযোগ, উদিগ্ন ভুক্তভোগী লাকসামে পড়াশোনার জন্য মায়ের বকাঝকা অভিমানে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা! ইরানের উচিত জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা: জার্মান পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ নতুন গণতান্ত্রিক যাত্রায় এগোচ্ছে: শামা ওবায়েদ বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট, কার্যকর ২২ এপ্রিল থেকে

হাসান নাসিমের মুক্তির দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

কার্টুন শেয়ার করার অভিযোগে গ্রেপ্তার হওয়া অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা ‘কথা চলবে, কলম চলবে’, ‘বলে যাবো, লড়ে যাবো’সহ বিভিন্ন স্লোগান সংবলিত ফেস্টুন প্রদর্শন করেন।

বক্তারা বলেন, হাসান নাসিমের গ্রেপ্তার মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। তারা অভিযোগ করে বলেন, অতীতের কিছু আলোচিত গ্রেপ্তার ও ঘটনার সঙ্গে বর্তমান পরিস্থিতির মিল রয়েছে।

জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, অতীতে লেখক ও কার্টুনিস্টদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের প্রসঙ্গ টেনে বর্তমান ঘটনাকে সমালোচনা করেন এবং হাসান নাসিমের নিঃশর্ত মুক্তির দাবি জানান। তিনি দাবি করেন, গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি।

সংগঠনের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খান তালাত রাফি বলেন, পূর্ববর্তী সময়ের বিতর্কিত আইনের ব্যবহার এখনো অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন। তিনি দ্রুত সময়ের মধ্যে হাসান নাসিমকে মুক্তি দেওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, দেশে লেখক, শিল্পী ও কার্টুনিস্টদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। তারা চলমান আইন ও নীতিমালার সমালোচনা করে দাবি জানান, জনগণের কণ্ঠরোধ করা যাবে না।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park