1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শ্রীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ধর্ষণ  ভাসুর বিরুদ্ধে  অভিযোগ  – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন কার্ড সংরক্ষিত নারী আসনে এনসিপির তাবাসসুমের মনোনয়ন বাতিল, মনিরার মনোনয়ন স্থগিত স্থানীয় উদ্ভাবিত লাহসই প্রযুক্তি ছড়িয়ে দিতে সুন্দরগঞ্জে সেমিনার  ট্যাক্স-ফ্রি নয়, এমপিদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি, সংসদে অভিযোগ প্রধানমন্ত্রীর বাসভাড়া বাড়ছে বৃহস্পতিবার, বৈঠক শেষে জানালেন সড়ক পরিবহনমন্ত্রী দেশে প্রতিদিন হার্ট অ্যাটাকে অন্তত ৭০০ জনের মৃত্যু, এনসিডি নিয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ সিটি করপোরেশনে যোগ্যতার ভিত্তিতে প্রশাসক নিয়োগ হয়েছে: প্রতিমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে ১০ জন করে আনসার মোতায়েন প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট ১৫০ টাকা নির্ধারণ, জানালেন তথ্য উপদেষ্টা

শ্রীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ধর্ষণ  ভাসুর বিরুদ্ধে  অভিযোগ 

 শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি 
  • প্রকাশ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ এবং পরবর্তীতে যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর ভাসুর ও স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী মোছাঃ রোজিনা (২৫) বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগপত্র সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর আগে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসিন্দা ও কুয়েত প্রবাসী আশরাফুলের সাথে রোজিনার বিয়ে হয়। বর্তমানে তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা। প্রায় ৬ মাস আগে ভাসুর মাহাবুবের ১ নং বিবাদী স্ত্রী চলে যাওয়ায়, তাঁর সন্তানদের দেখাশোনার জন্য স্বামীর অনুমতিতে রোজিনা ভাসুরের বাসায় অবস্থান করছিলেন।

​অভিযোগে উল্লেখ করা হয়, সেখানে অবস্থানকালীন গভীর রাতে ১ নং বিবাদী (ভাসুর) তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন। পরবর্তীতে বিষয়টি স্বামী ও শাশুড়িকে জানালে তাঁরা ভুক্তভোগীর পাশে না দাঁড়িয়ে উল্টো ভাসুরের পক্ষ নেন এবং তাঁকে ভয়ভীতি প্রদর্শন করেন।

​ভুক্তভোগী নারী জানান, গত ৯ অক্টোবর ২০২৫ তারিখে তাঁর স্বামী আশরাফুল কুয়েত থেকে দেশে ফিরে ধর্ষণের প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেন এবং যৌতুকের জন্য চাপ দেন। রোজিনা তাঁর স্বামীর অ্যাকাউন্টে ইতোমধ্যে ৫ লক্ষ টাকা পাঠালেও বিবাদীরা সন্তুষ্ট হননি।

​সবশেষ ১৭ অক্টোবর ২০২৫ তারিখে বিবাদীরা তাঁর কাছে অতিরিক্ত ২৭ লক্ষ টাকা যৌতুক দাবি করেন। এই টাকা দিতে অস্বীকার করায় স্বামী, ভাসুর ও শাশুড়ি মিলে তাঁকে এলোপাথাড়ি মারধর করেন। অভিযোগে বলা হয়েছে, 

​শ্রীপুর মডেল থানা কর্তৃপক্ষ অভিযোগটি গ্রহণ করেছেন। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park