1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
লেবাননে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৩৯ – দৈনিক দেশেরকথা
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
উলিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  আত্রাইয়ে ২২২ পিচ অ্যাম্পুল ও হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার উপজেলা ও পৌরসভায় ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির, সময়রেখা প্রকাশে সরকারের প্রতি আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরামে যোগ দিতে রাতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদ সৌদি আরবে সিলেট সরাসরি ফ্লাইট বাস্তবায়ন পরিষদের মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত চাষাড়ায় ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণা, আটক ২ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয় হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’ দাবি পুতিনের, জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগ্রহও প্রকাশ

লেবাননে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৩৯

অনলাইন ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১০ মে, ২০২৬

চলমান যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় দফায় দফায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৩৯ জনের। শনিবার (৯ মে) লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলের সিডন অঞ্চলের একটি শহরে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েকটি এলাকায় ড্রোন ও গাইডেড মিসাইল হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। হামলায় ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং নিরাপত্তাজনিত জরুরি নির্দেশনা জারি করে বিভিন্ন স্থান থেকে স্থানীয়দের উচ্ছেদ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

ওয়াশিংটনের মধ্যস্থতায় দ্বিতীয় দফা শান্তি আলোচনার পরপরই লেবাননে আইডিএফের হামলা আরও জোরদার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। অন্যদিকে, ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।

প্রসঙ্গত, গত এক সপ্তাহে লেবাননে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ১২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। পাশাপাশি ২ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার সংঘাতে এখন পর্যন্ত লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৫ জনে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park