1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে বাড়ানো ‘দুঃখজনক’: শফিকুর রহমান অ্যাটলেটিকোকে কাঁদিয়ে কোপা দেল রে জিতল রিয়াল সোসিয়েদাদ এসএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র ব্যবস্থাপনায় জরুরি নির্দেশনা ঢাকা বোর্ডের বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার বাড়িয়েছে সামান্য ইরানে ধাপে ধাপে ইন্টারনেট চালু, প্রথমে সুবিধা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নুরকে মন্ত্রিত্ব থেকে সরাতে গণ অধিকার পরিষদে ‘গুপ্ত জাশি’ সক্রিয়, রাশেদ খানের অভিযোগ দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন রণবীর-দীপিকা, ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৌদি আরবে পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ বাংলাদেশি হজযাত্রী এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত, হাসিবসহ বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতারা

মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

মিরপুরে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেলেও সাইফ হাসান ও লিটন দাসের জুটিতে জয়ের আশা দেখছিল বাংলাদেশ। তবে শেষ দিকে ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হেরে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের। এতে প্রথম ওয়ানডেতে পরাজয়ের স্বাদ পান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দলের হার নিয়ে প্রশ্নের জবাবে মিরাজ বলেন, মাঝে মাঝে এমনটা হতে পারে। তিনি জানান, দলের সবাই জয়ের জন্যই খেলেছে এবং প্রচণ্ড চেষ্টা ছিল, কিন্তু ক্রিকেটে এমন ফলাফল আসতেই পারে।

মিরাজ আরও বলেন, শেষ দিকে বড় জুটি গড়তে না পারাই মূলত পরাজয়ের কারণ। তার ভাষায়, বড় জুটি হলে ম্যাচের নিয়ন্ত্রণ রাখা সম্ভব ছিল এবং তখন জয়ের সম্ভাবনাও অনেক বেশি থাকত।

বাংলাদেশের ফিল্ডিং নিয়েও হতাশা প্রকাশ করেন অধিনায়ক। দুটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিস হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ওই সুযোগগুলো কাজে লাগাতে পারলে নিউজিল্যান্ডকে ২০০ রানের নিচে আটকে রাখা সম্ভব ছিল। তার মতে, ২৭০ রানের লক্ষ্য এই উইকেটে খুব কঠিন ছিল না, তবে ছোট ছোট ভুলই ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে।

সব মিলিয়ে দলীয় পারফরম্যান্স নিয়ে আক্ষেপ থাকলেও পরাজয়কে স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন মিরাজ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park