1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভেড়ামারায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে একাধিক মামলার শীর্ষ সন্ত্রাসী  আটক  সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন অভিনেত্রী চমক ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ শতাংশই নারী: প্রধানমন্ত্রী শ্যামনগর ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর ও প্রকাশ্যে হত্যার হুমকি, তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালী আবার বন্ধের ঘোষণা ইরানের ধর্মপাশায় রাস্তা না পেয়ে ঘরবন্দি ফজদার মিয়া, সমাধানহীন ভোগান্তি বৈষম্য দূরীকরণে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের উদ্যোগ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২ জুলাই চকরিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৯ আসামী গ্রেফতার পুনঃখনন না হলে হারিয়ে যাবে সোনাইছড়ি নদী

ভেড়ামারায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান

মাসুদ রানা
  • প্রকাশ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সম্প্রতি পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন ভেড়ামারা থানা পুলিশ সদস্যবৃন্দ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার।

অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। প্রশাসনের এমন কার্যকর পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার তার দায়িত্ব পালনের মাধ্যমে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি নিয়মিতভাবে দুর্নীতি, অনিয়ম, বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছেন। তার এসব কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ বালু উত্তোলনসহ যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনগণকে আইন মেনে চলার জন্য আহ্বান জানানো হয়।

স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রশাসনের এমন ধারাবাহিক উদ্যোগ ভেড়ামারা উপজেলাকে একটি নিরাপদ ও সুশৃঙ্খল এলাকায় পরিণত করতে সহায়ক হবে, দেশের স্বার্থ রক্ষার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park