1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বেতন-বোনাস ও কারখানা চালুর দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ – দৈনিক দেশেরকথা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাতৃত্ব নিয়ে দীপিকা পাড়ুকোনের স্পষ্ট বার্তা: আমার শরীর, আমার সিদ্ধান্ত এনসিপিতে ‘কাফি’র যোগদান ঘিরে আলোচনা, সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা প্রতিক্রিয়া বিগত দুই সরকারের ব্যর্থতায় হামের প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালি দখলে নতুন মার্কিন পরিকল্পনার দাবি, বৈশ্বিক উত্তেজনা তীব্র ১ মে ঢাকায় শ্রমিক দলের ‘ঐতিহাসিক’ সমাবেশ, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলনে বিশ্রাম নেই: জামায়াত আমির শফিকুর রহমান নোয়াখালী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকতার বিরুদ্ধে পাহাড় সমান এন্থার অভিযোগ বেতন-বোনাস ও কারখানা চালুর দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ “বিদায় অনুষ্ঠানের নামে বেহায়াপনা! আলমডাঙ্গার হাঁপানিয়া স্কুলে ‘লাল পানি’ গানে নাচে তোলপাড়” সিরাজগঞ্জে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

বেতন-বোনাস ও কারখানা চালুর দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ

কাউসার আহমেদ
  • প্রকাশ শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

ঢাকার আশুলিয়ার শিমুলতলা এলাকায় বেঙ্গল গ্রুপের ইনজিনিটেক্স বিডি লিমিটেড কারখানার বকেয়া বেতন-বোনাস পরিশোধ এবং বন্ধ কারখানা পুনরায় চালুর দাবিতে শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় আশুলিয়ার সমির সুপার মার্কেট এলাকায় ভুক্তভোগী শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম। সঞ্চালনা করেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক।

সংহতি বক্তব্য রাখেন শ্রমিক নেতা মাসুদ রানা সুলতান। এছাড়া শ্রমিকদের পক্ষে বক্তব্য দেন মো. সুরুজ মিয়া ও মো. আব্দুল জব্বার।

বক্তারা অভিযোগ করেন, ঈদুল ফিতরের আগে বেতন-বোনাস পরিশোধের আশ্বাস দিয়ে কারখানা ছুটি ঘোষণা করা হলেও তা বাস্তবায়ন হয়নি।

পরবর্তীতে একাধিকবার খুদে বার্তার মাধ্যমে একই প্রতিশ্রুতি দেওয়া হলেও শ্রমিকরা তাদের পাওনা বুঝে পাননি।

তাদের দাবি, দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় শ্রমিকরা চরম আর্থিক সংকটে পড়েছেন। বাড়িভাড়া, দোকানের বাকি এবং দৈনন্দিন খরচ মেটাতে গিয়ে তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
দ্রুত বেতন-বোনাস পরিশোধ ও কারখানা চালুর দাবি জানান তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park