1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নিবন্ধনবিহীন অনলাইন পোর্টাল বন্ধের নির্দেশনা প্রত্যাহার করল এসএমপি – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
১০০ টাকা প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, লাখ টাকা পেলেন যেসব নম্বর শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী ৯ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন ও অপপ্রচার, দাবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিবালয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কটিয়াদীতে হামলা ও পরিবেশ দূষণের অভিযোগে সংবাদ সম্মেলন নাফ নদীতে মাছ ধরতে গিয়ে  আরকান আর্মি কর্তৃক অপহরণের শিকার ৭ জেলে হবিগঞ্জ চোখের সামনে ভেসে যাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন, ডুবছে হাওর জবি প্রেসক্লাবের সেক্রেটারি হলেন রিদুয়ান ইসলাম

নিবন্ধনবিহীন অনলাইন পোর্টাল বন্ধের নির্দেশনা প্রত্যাহার করল এসএমপি

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সিলেটে রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল বন্ধে দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। পূর্বের গণবিজ্ঞপ্তি জারির এক দিনেরও কম সময়ের মধ্যে এ সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এসএমপি নতুন গণবিজ্ঞপ্তি জারি করে আগের নির্দেশনাটি বাতিলের ঘোষণা দেয়।

এর আগে বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট মহানগর পুলিশ কমিশনার আবুদল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী নিবন্ধন ছাড়া অনলাইন নিউজ পোর্টাল পরিচালনা করা যাবে না। একই সঙ্গে নিবন্ধনবিহীন পোর্টালগুলোকে দেশি ও বিদেশি ডোমেইন থেকে অপসারণের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কিছু অনিবন্ধিত অনলাইন পোর্টাল ভুল, অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এ অবস্থায় নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছিল।

এই নির্দেশনা প্রকাশের পরই বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। গণমাধ্যমের স্বাধীনতা ও আইনি ক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এর প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে এসএমপি আগের গণবিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেয়। নতুন বিজ্ঞপ্তিতে শুধু আগের স্মারক নম্বর উল্লেখ করে পূর্বের নির্দেশনাটি বাতিলের কথা জানানো হয়। তবে ঠিক কী কারণে সিদ্ধান্ত পরিবর্তন করা হলো, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park