1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নাহিদ ইসলাম: দলের মূল ব্যক্তির সুস্থতার পর তফসিল ঠিক হোক – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ হজযাত্রী, মৃত্যু হয়েছে দুই বাংলাদেশির সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল বাসভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১১ পয়সা অঘোষিত ফাইনালে শুরুতেই ধাক্কা, ৩ উইকেট হারিয়ে চাপে টাইগাররা প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে : জামায়াত আমির বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলারের ওপরে, বড় উত্থান ব্রেন্ট ও ডব্লিউটিআইতে দেশে সোনার দাম কমল ভরিতে ৩২৬৬ টাকা, নতুন মূল্য কত? বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত আরও ২ ভাইরাল ছবির নেপথ্যের সত্য: শিশুর মৃত্যু, ভুল তথ্য ও এক পরিবারের ভাঙা পৃথিবী

নাহিদ ইসলাম: দলের মূল ব্যক্তির সুস্থতার পর তফসিল ঠিক হোক

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
নাহিদ ইসলাম: দলের মূল ব্যক্তির সুস্থতার পর তফসিল ঠিক হোক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মূল ব্যক্তির সুস্থতা নিশ্চিত হওয়ার পরই নির্বাচন তফসিল ঘোষণা হওয়া উচিত। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনসিপির পলিসি ডায়লগ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “তফসিল নিয়ে ইসি সিদ্ধান্ত নেবে। আমরা চাই সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক। ২৪ সালের গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে হয়নি, এটি ফ্যাসিস্ট সংস্কৃতির বিরুদ্ধে হয়েছিল।”

তিনি আরও উল্লেখ করেন, যে রাজনৈতিক দল দেশকে স্বাধীন করেছে, তারা দেশের প্রতিষ্ঠানও গড়ে দিয়েছে। তবে স্বাধীনতার পর সেই সুযোগ হারানো গেছে। জিয়াউর রহমান ক্ষমতায় এসেও গণতান্ত্রিক প্রক্রিয়া পুরোপুরি এগিয়ে নিতে পারেননি।

নাহিদ বলেন, দেশের উন্নয়নে গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কার গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তি নির্ভরতা রয়েছে। ফলে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব নীতি পরিবর্তিত হয়, যা ব্যবসায়িক গোষ্ঠীর পক্ষপাতকে প্রভাবিত করে। তিনি নিশ্চিত করেন, এনসিপি তাদের ভিশন ও মিশন কমপ্রোমাইজ করবে না এবং গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কার তাদের মূল এজেন্ডা।

নাহিদ ইসলাম আরও স্মরণ করান, ৬৯ সালের গণঅভ্যুত্থানের পর ৭০ সালের নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করেছিল, কিন্তু দায়িত্বশীলরা তা মেনে নেননি। ৯০ সালের অভ্যুত্থানে যে কমিটমেন্ট করা হয়েছিল তা নির্বাচিত সরকার পালন করেনি। তাই ২০২৪ সালের অভ্যুত্থানের কমিটমেন্ট না মানলে দেশ বিপর্যয়ের দিকে যেতে পারে।

তিনি বলেন, এনসিপি কারোর সঙ্গে কোনো অপ্রকাশ্য বা প্রকাশ্য সমঝোতায় যায়নি। অতি শীঘ্রই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে এবং তৃতীয় জোট নিয়ে আলোচনা চলছে। পুরানপন্থী দলের বিরুদ্ধে জনগণের আস্থা কম থাকায় নতুন ধারার রাজনীতি এনসিপি চালু করতে চায়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park