নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর “খ” জোনের ইনচার্জ জনাব সাজ্জাদ করিম খান এর নেতৃত্বে এস.আই (নিঃ) এস এম আব্দুল আজিজ সহ ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গত ০২ মে ২০২৬ খ্রিঃ দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন মজুমদার টিম্বার ফার্নিচার এন্ড ডোর-এর সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে ০১ জন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি প্লাস্টিকের বস্তায় রাখা ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯,০০,০০০/- (নয় লক্ষ) টাকা বলে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামি মোঃ নাহিদ মিয়া (২৫), পিতা- মৃত ফরিদ মিয়া, মাতা- চম্পা বেগম, সাং- পশ্চিম বালিয়াডাঙ্গা, মুলদাইড় কুহাডাঙ্গা, পোঃ- ডৌয়াতলা, থানা ও জেলা- নড়াইল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।