1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আশুলিয়ায় ১০০ পুড়িয়া হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার – দৈনিক দেশেরকথা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার, গ্রাহক স্বস্তির সম্ভাবনা হরমুজ প্রণালিতে মাইন অপসারণে তুরস্কের অংশগ্রহণের ইঙ্গিত হাসনাবাদ ইউনিয়নে একজন মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস আর নেই নারায়ণগঞ্জে বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ শুরু ফুটপাতের হকার পুনর্বাসনে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরির পরিকল্পনা ডিএনসিসির কলেজছাত্রের বানানো রেসিং কার চালিয়ে উদ্ভাবনী তরুণদের উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন  কিশোরগঞ্জে বালুবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত: ছেলে গুরুতর আহত 

আশুলিয়ায় ১০০ পুড়িয়া হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

কাউসার আহমেদ
  • প্রকাশ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০০ পুড়িয়া হেরোইনসহ পারভেজ হোসেন (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৬ এপ্রিল) ভোর রাতে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকার টি.এস পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পারভেজ হোসেন আশুলিয়ার কাঁইচাবাড়ি বটতলা এলাকার মনির হোসেনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park