1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঝিকরগাছায় প্রতিবেশীর জমি জবরদখল, এসিল্যান্ডের কাছে অভিযোগ – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র প্রায় ৪ হাজার সদস্য রবীন্দ্রজয়ন্তীতে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ, ধুতি-পাঞ্জাবিতে মোদির ঘোষণা অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে ছাত্রদল নেতার সৌজন্য সাক্ষাৎ কুবিতে আইকিউএসির নবীন বরণ: দ্বিতীয় দিনে বাংলা ও ইংরেজি বিভাগের অংশগ্রহণ বরিশালে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা’ উদ্বোধন নোয়াখালী শহরে ছাত্রদলের বিক্ষোভ: ১০ নেতার পদত্যাগ, নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা  শিক্ষা মন্ত্রণালয়ে ১৫ বছর, ফাইল পাচার ও বদলি বাণিজ্যে বেপরোয়া এক তৃতীয় শ্রেণির কর্মচারী​ সিরাজগঞ্জে ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা? চিরকুটে উঠে এলো কিশোরীর শেষ কথা নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশে সিদ্ধান্ত, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় ইসি

ঝিকরগাছায় প্রতিবেশীর জমি জবরদখল, এসিল্যান্ডের কাছে অভিযোগ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • প্রকাশ সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

যশোরের ঝিকরগাছায় প্রতিবেশীর জমি জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রুহুল আমিন রবিবার (০৫ অক্টোবর)  ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গদখালী ইউনিয়নের বামনআলী সায়েমপাড়া গ্রামের রুহুল আমিন (৪৮), পিতা- আব্দুল ছাত্তার, প্রতিবেশী জাহাঙ্গীর (৪৫), পিতা- আজিজ এর বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ দায়ের করেছেন।

রুহুল আমিন জানান, তিনি ৭৪ নং বামনআলী মৌজার এস.এ. খতিয়ান ৬৩৬, সাবেক দাগ ৯৯, হাল বুজারত ৩০০, ডিপি ২৮৩, বর্তমান আর.এস. খতিয়ান ২৮৩ এর ৪৭৫ দাগের ৩৯ শতকের মধ্যে ০৭ শতক জমি ছেরমানী বিবির কাছ থেকে ০৫/১০/২০০৫ তারিখে ৬৪৬৫ নং কবলা দলিল মূলে ক্রয় করে বসবাস ও ভোগদখল করে আসছেন।

পরবর্তীতে ওই জমির মধ্যে ০২ শতক নজরুল ইসলাম বাবুলের কাছে ১০/০৫/২০১১ তারিখে ২৬৪০ নং কবলা দলিলের মাধ্যমে বিক্রি করেন। নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে সেই জমি পথ হিসেবে ব্যবহার করে আসছিলেন।

অভিযোগে আরও বলা হয়, বিবাদী জাহাঙ্গীর সম্প্রতি বিক্রিত ওই ০২ শতক জমির মধ্য থেকে প্রায় ০.৬০ শতক জমি জবরদখল করে নিজের দখলে নিয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করা হলেও কোনো সমাধান হয়নি। বরং তিনি এখন রুহুল আমিনকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

স্থানীয় সূত্রে জানা যায়, রুহুল আমিন ও জাহাঙ্গীর পরস্পর আত্মীয় ও প্রতিবেশী। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি দেখা গেছে, বিবাদী জাহাঙ্গীর বিরোধপূর্ণ জমিতে পাকা পাচিল তুলেছেন, যা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সরোয়ার বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park