ঝালকাঠিতে পরীক্ষা কেন্দ্রে মোবাইল পাওয়ায় ৯ শিক্ষককে অব্যাহতি, তিন শিক্ষার্থী বহিষ্কার  – দৈনিক দেশেরকথা
arif khanh
২৬ জুন ২০২৫, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে পরীক্ষা কেন্দ্রে মোবাইল পাওয়ায় ৯ শিক্ষককে অব্যাহতি, তিন শিক্ষার্থী বহিষ্কার 

ঝালকাঠি প্রতিনিধি: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনেই ঝালকাঠির নলছিটিতে মোবাইল ফোনসহ পরীক্ষার হলে প্রবেশের দায়ে ৯ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলাকালে হদুয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র ও নলছিটি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরীক্ষা চলাকালীন হদুয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়ায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রের ৩ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয় এবং ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। অপরদিকে, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রেও একই ধরনের ঘটনায় ৬ শিক্ষককে অব্যাহতি ও ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, “নকলমুক্ত ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে আমরা শুরু থেকেই কঠোর অবস্থানে আছি। পরীক্ষার হলে মোবাইল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রের অভ্যন্তরে মোবাইল পাওয়া যাওয়ায় দায়িত্বে থাকা ৯ শিক্ষককে অব্যাহতি এবং ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।” পরীক্ষা চলাকালীন অনিয়ম প্রতিরোধে প্রতিটি কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

আত্রাইয়ে বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন

বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান: ব্যক্তি পর্যায়ের গ্রাহকরা আগে অর্থ ফেরত পাবেন

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সজাগ ও সতর্ক অবস্থান

এসএসসি-এইচএসসির সূচি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

কিশোরগঞ্জে নানাভাবে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এন্ড প্রফেশনালস অ্যালায়েন্স এর নেতৃত্বে ফুয়াদ আল মেহেদী এবং সাইফুল ইসলাম ভুঁইয়া

মামলা থেকে নাম কাটতে ১ কোটি টাকা চাওয়া হয়: সাকিব আল হাসান

বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু, আলোচনায় বাণিজ্য ও তাইওয়ান ইস্যু

শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু

১০

নির্বাচনে জাতীয় পার্টির ব্যয় মাত্র ৫ লাখ টাকা, হিসাব জমা ইসিতে

১১

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমিরের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

১৩

দুঃসহ স্মৃতির সাক্ষী রাণীশংকৈলের বীরাঙ্গনা – টেপরী রানী আর নেই

১৪

হরমুজ পার হলো তেলবাহী চীনা সুপারট্যাংকার

১৫

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ছাড়াল ৪৩২

১৬

জাবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ কিশোর-কিশোরী

১৮

বেগমগঞ্জে দাঁতের কারখানায় অভিযান,জরিমানা ১ লাখ ৫ হাজারসহ সিলগালা

১৯

নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

২০