1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঝালকাঠিতে কারারক্ষী নিয়োগে অনিয়মের অভিযোগ, চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় বেসরকারি ক্লিনিকগুলোতে চরম অব্যবস্থাপনা: প্রাণহানি ঘটলেই দায়সারা তৎপরতা, ক্ষোভে ফুঁসছে জনতা ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত   আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে প্রাণ গেল শ্রমিকের নোয়াখালী সদরের ধর্মপুরে দালিলিক প্রমাণের বিপরীতে অপপ্রচারের অভিযোগ একপক্ষীয় সংবাদের তীব্র নিন্দা আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যু, ফাতেমা ক্লিনিকে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা বেগমগঞ্জে ফসলি জমি বিনষ্ট: ১ লাখ টাকা জরিমানা  কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির হোসেন আসলে কে, যা জানা গেল কুড়িগ্রামে ইউটিউব দেখে নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি “এআই স্মার্ট কার” নবীনগরে অটোরিক্সা-সিএনজি’র ইজারা বন্ধ করায় শ্রমিক দলের আনন্দ মিছিল

ঝালকাঠিতে কারারক্ষী নিয়োগে অনিয়মের অভিযোগ, চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশ বুধবার, ৭ মে, ২০২৫

বরিশালের ঝালকাঠি জেলা কারাগারে কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো পরিবেশ। মঙ্গলবার (৬ মে) সকালে জেলা কারাগারের প্রধান ফটকে কয়েক শ চাকরিপ্রত্যাশী বিক্ষোভ করেন। এ সময় তাঁরা অভিযোগ করেন, যথাযথ কাগজপত্র ও নির্ধারিত উচ্চতা থাকা সত্ত্বেও তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং জোরপূর্বক মাঠ থেকে বের করে দেওয়া হয়।

বিক্ষুব্ধ চাকরিপ্রত্যাশীরা জানান, তাঁদের অনেকের সঙ্গে থাকা সার্টিফিকেটের ফটোকপি ছিঁড়ে ফেলা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিতও করা হয়। পটুয়াখালী থেকে আসা মাহফুজুর রহমান, ভোলা থেকে মো. শাওন, বরগুনা থেকে ফাহিম, পিরোজপুর থেকে আবির কাজী, বরিশাল থেকে মো. ছাব্বির এবং ঝালকাঠি থেকে রাহাত অভিযোগ করেন, ‘আমরা নিয়ম মেনে পরীক্ষায় অংশ নিতে এসেছি, কিন্তু আমাদের সঙ্গে অত্যন্ত বাজে ব্যবহার করা হয়েছে।’

এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন যমুনা টিভির ঝালকাঠি প্রতিনিধি দুলাল সাহা। তিনি জানান, ঢাকাফেরত জেল সুপার ফরহাদ ও তাঁর সঙ্গে থাকা কারারক্ষীরা তাঁর ক্যামেরা ভাঙচুর করেন এবং শারীরিকভাবে হেনস্তা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. সাইফুল ইসলাম বলেন, ‘শারীরিক পরীক্ষায় বাদ পড়া পরীক্ষার্থীরা মূল ফটকের বাইরে বিক্ষোভ করেছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ায় পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

অপরদিকে, এ বিষয়ে দায় এড়ান জেল সুপার মো. আব্দুল্লাহ ইবনে তোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, ‘নিয়োগ পরীক্ষার জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে; আমি এর সঙ্গে সম্পৃক্ত নই।’ একইভাবে কারাধ্যক্ষ লিপি রানি সাহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

চাকরিপ্রত্যাশীরা এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর ডাকযোগে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের অনুলিপি ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমমানের কাছেও হাতে হাতে জমা দেওয়া হয়।

অভিযোগপত্রে বলা হয়, বরিশাল বিভাগের ছয়টি জেলা থেকে আগত চাকরিপ্রার্থীদের মধ্যে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। উচ্চতা, বুকের মাপ ও অন্যান্য শারীরিক যোগ্যতা পূরণ করলেও তাঁদের ‘অযোগ্য’ বলে সাইড করে রাখা হয়। ঝালকাঠির প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে অন্য জেলার প্রার্থীদের প্রতি অবিচার করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, প্রতিবাদ জানালে কর্তৃপক্ষ সার্টিফিকেট ছিঁড়ে ফেলে, গায়ে হাত তোলে এবং শারীরিকভাবে হয়রানি করে। চাকরিপ্রার্থীরা এই অনিয়ম তদন্তের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া বাতিল ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park