1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে চেয়ারম্যানের পুকুর থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র শতকোটি ডলারের ক্ষতি গোপন করছে কেন, প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে ১০০ টাকা প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, লাখ টাকা পেলেন যেসব নম্বর শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী ৯ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন ও অপপ্রচার, দাবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিবালয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কটিয়াদীতে হামলা ও পরিবেশ দূষণের অভিযোগে সংবাদ সম্মেলন নাফ নদীতে মাছ ধরতে গিয়ে  আরকান আর্মি কর্তৃক অপহরণের শিকার ৭ জেলে হবিগঞ্জ চোখের সামনে ভেসে যাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন, ডুবছে হাওর

কিশোরগঞ্জে চেয়ারম্যানের পুকুর থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

কিশোরগঞ্জ নীলফামারী প্রতিনিধি
  • প্রকাশ শুক্রবার, ১৯ মে, ২০২৩

নীলফামারীর কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যানের পুকুর থেকে শুক্রবার দুপুরে এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বড়ভিটা বাজার ও চেয়ারম্যানের চাতাল সংলগ্ন পুকুর থেকে ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, পুকুরের মাঝে লাশ ভাসতে দেখে এলাকার লোকজন জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওই ব্যক্তির মুখে দাড়ি, পড়নে সাদা পাঞ্জাবি ও লুঙ্গি ছিল। সহ¯্রাধিক উৎসুক লোকজন তার পরিচয় সনাক্ত করতে পারেনি। বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান জানান, প্রথমে আমার ছেলে শামীম পুকুরে অজ্ঞাত লাশ দেখতে পেয়ে আমাকে জানায়। পরে স্থানীয় উৎসুক লোকজন জড়ো হয়। সুরতহাল শেষে পুলিশ লাশ থানায় নিয়ে যায়।

পরে গ্রাম পুলিশ (চৌকিদার) বাদি হয়ে থানায় ইউডি মামলা দেয়। কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় জানান, এখন পর্যন্ত অজ্ঞাত ওই লাশের পরিচয় পাওয়া যায়নি। পিবিআই ক্রাইমসিনসহ বিভিন্ন উপায়ে লাশের পরিচয় সনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ আগামীকাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় ইউডি মামলার প্রক্রিয়া চলছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park