1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে জাবি শিক্ষার্থীর মাথাপিছু বরাদ্দ ২ লাখ ৬৮ হাজার টাকা ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক রাত ২টায় নেদারল্যান্ডস-জাপান মহারণ, এগিয়ে কারা? আগামীকাল থেকে বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম, অবকাঠামোগত সংকটে উদ্বিগ্ন চাষি-ব্যবসায়ীরা লাকসামে ডেন্টাল চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়, তবু সিরিজ বাংলাদেশের ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ ওসি প্রত্যাহার গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম  বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা পিরোজপুররের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

এসএসসি-এইচএসসির সূচি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক।

এর আগে এসএসসি ও সমমান পরীক্ষা এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নির্ধারণের লক্ষ্যে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে অংশীজনদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সচিবালয়ে অনুষ্ঠিত ওই সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ও পরীক্ষাসংক্রান্ত সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হতে পারে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park