1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
অ্যাডভোকেট শিরীনকে “মাটির জননী” খেতাব দিলো বরিশাল হলিডে স্কুল – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না: জামায়াত আমির শ্রমিকদের মজুরি এখনও অত্যন্ত নিম্নমানের: আখতার হোসেন নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল: প্রধানমন্ত্রী জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত । ১১ মাস পর মুক্তি পেলেন সিদ্দিকুর রহমান, কারাগারে বদলে গেছে জীবনধারা শ্রমজীবী মানুষের প্রাণ উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বর্ণিল মহান মে দিবস উদযাপন  ধর্মপাশায়, ছুটি ছাড়াই বিদ্যালয়ে ৬দিন অনুপস্থিতি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস জাতীয় হাইস্কুল প্রগ্রামিং প্রতিযোগিতা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা

অ্যাডভোকেট শিরীনকে “মাটির জননী” খেতাব দিলো বরিশাল হলিডে স্কুল

বরিশাল প্রতিনিধি 
  • প্রকাশ শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

বিতর্কভিত্তিক সংগঠন বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে এক প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

অনুষ্ঠানে তিনি নারী স্বাধীনতা বিষয়ক একটি বিশেষ সেশন পরিচালনা করেন। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের মধ্যে সচেতনতা, নেতৃত্বগুণ ও ইতিবাচক চিন্তা বিকাশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সেশন শেষে বরিশাল হলিডে স্কুলের প্রতিষ্ঠাতা এম. এ. মাসুদ অ্যাডভোকেট শিরীনকে “মাটির জননী” খেতাবে ভূষিত করেন। পরে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হলিডে স্কুলের উপদেষ্টা মাহবুবা খানম।

অনুষ্ঠান শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা মেডিকেল কলেজ, সরকারি ব্রজমোহন কলেজ এবং সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের বিতার্কিকরা অ্যাডভোকেট শিরীনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

পুরো আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং একটি প্রেরণাদায়ক পরিবেশ গড়ে তোলে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park