1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল দিল্লি – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়েত পৌরসভা জিলিব আল শুয়েখ এলাকায় অসুরক্ষিত বেশ কয়েকটি ভবন ধ্বংসের কাজ চলছে  ইসলামিক লাইট এডুকেশন সেন্টার বটতলী শাখায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ কক্সবাজারের চকরিয়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে জামালপুরে তেল কম  দেয়ার অভিযোগে  ফিলিং স্টেশনের মালিকের জরিমানা ‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল দিল্লি ভেড়ামারায় এমপি ফরিদা ইয়াসমিনকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান বিপিএলের ফিক্সিং ইস্যুতে ক্রিকেটারসহ ৫ জন সাময়িক নিষিদ্ধ, বিসিবির কঠোর পদক্ষেপ জেলেদের মাঝে জাল বিতরণ।  খাল খননের মাধ্যমে অবৈধ সকল স্থাপনা দখলমুক্ত করতে  হবে: এমপি আবুল কালাম সুন্দরগঞ্জে সড়ক এখন কৃষকের উঠান, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল দিল্লি

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

ভারতে অবস্থানরত ‘অবৈধ বাংলাদেশি’দের ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ভারত। বৃহস্পতিবার (৭ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়টি মূল প্রেক্ষাপটে বিবেচনা করতে হবে এবং এ জন্য বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন।

রণধীর জয়সওয়াল আরও জানান, বাংলাদেশে নাগরিকত্ব যাচাইয়ের ২ হাজার ৮৬২টিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার মধ্যে কিছু পাঁচ বছরেরও বেশি সময় ধরে আটকে আছে বলেও উল্লেখ করেন তিনি।

পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দেওয়া বিবৃতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

এদিকে ভারতীয় সীমান্তরক্ষীদের মাধ্যমে কিছু ব্যক্তিকে বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে যা যা প্রয়োজন, ভারত সেই অনুযায়ী ব্যবস্থা নেবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park