সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১ জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও এর উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩২ জনে।
বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত দেড় মাসে সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৪৩২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৬৯ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৬৩ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ১৫০ জন। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে মোট ৫৩ হাজার ৫৬ জন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হলেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন