হরমুজ পার হলো তেলবাহী চীনা সুপারট্যাংকার – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
১৩ মে ২০২৬, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরমুজ পার হলো তেলবাহী চীনা সুপারট্যাংকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে দুই মাসের বেশি সময় উপসাগরীয় অঞ্চলে আটকে থাকার পর প্রায় ২০ লাখ ব্যারেল তেল নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করেছে একটি চীনা সুপারট্যাংকার। যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই যাত্রা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

জাহাজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এলএসইজি ও ক্যাপ্লারের তথ্য অনুযায়ী, বুধবার ইরাকি অপরিশোধিত তেল বহনকারী ‘ইউয়ান হুয়া হু’ নামের ট্যাংকারটি হরমুজ প্রণালি পার হয়। ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) শ্রেণির এই জাহাজটি বর্তমানে ওমান উপসাগরের কাছে নোঙর করেছে। যেখানে মার্কিন নৌবাহিনী ইরানি জাহাজগুলোর ওপর নজরদারি ও অবরোধ আরও জোরদার করেছে বলে জানা গেছে।

এই ঘটনাটি এমন এক সময় সামনে এসেছে, যখন আগামী দুই দিনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। ফলে এই যাত্রাকে শুধু বাণিজ্যিক নয়, কূটনৈতিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

জাহাজ পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য বলছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এটি হরমুজ প্রণালি অতিক্রম করা তৃতীয় চীনা তেলবাহী ট্যাংকার।

এদিকে সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। তেহরান ইতিমধ্যে ইরাক ও পাকিস্তানের সঙ্গে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন নিয়ে চুক্তি করেছে। পাশাপাশি আরও কয়েকটি দেশ একই ধরনের চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে, যা হরমুজে ইরানের প্রভাব বাড়িয়ে তুলতে পারে।

‘ইউয়ান হুয়া হু’ ট্যাংকারটি চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কসকো শিপিং এনার্জি ট্রান্সপোর্টেশনের হাইনান ইউনিট পরিচালনা করছে। জাহাজটি চার্টার করেছে চীনের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান সিনোপেকের ট্রেডিং শাখা ইউনিপেক।

তথ্য অনুযায়ী, মার্চের শুরুতে ইরাকের বসরা টার্মিনাল থেকে প্রায় ২০ লাখ ব্যারেল ‘বসরা মিডিয়াম’ অপরিশোধিত তেল বোঝাই করার পর থেকে জাহাজটি উপসাগরের ভেতর আটকে ছিল। বর্তমানে এটি এশিয়ার উদ্দেশে যাত্রা করছে।

এ ছাড়া ‘শিয়াং জিয়াং কৌ’ নামের একটি যানবাহনবাহী জাহাজও গত ১২ ঘণ্টায় হরমুজ প্রণালি অতিক্রম করেছে। স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, জাহাজটি তাদের পাবলিক ট্রান্সপন্ডারে ‘চীনা জাহাজ ও নাবিক’ বার্তা সম্প্রচার করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে জাতীয় পার্টির ব্যয় মাত্র ৫ লাখ টাকা, হিসাব জমা ইসিতে

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমিরের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

দুঃসহ স্মৃতির সাক্ষী রাণীশংকৈলের বীরাঙ্গনা – টেপরী রানী আর নেই

হরমুজ পার হলো তেলবাহী চীনা সুপারট্যাংকার

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ছাড়াল ৪৩২

জাবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ কিশোর-কিশোরী

বেগমগঞ্জে দাঁতের কারখানায় অভিযান,জরিমানা ১ লাখ ৫ হাজারসহ সিলগালা

নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১০

কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করল সরকার

১১

সুন্দরগঞ্জে হাসপাতালে ভ্যাকসিন নাই, কুকুরের কামড়ে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১১

১২

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নদীর পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৩

৩৫ হাজার কোটি টাকায় ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প অনুমোদন, একনেকে পাশ ৯ উন্নয়ন প্রকল্প

১৪

যেভাবে বুঝবেন কৃত্রিমভাবে মোটাতাজা করা কোরবানি পশু

১৫

মধ্যনগর-মহিষখলা সীমান্তে অবৈধ ভারতীয় গরুর প্রবেশ, মোবাইলে রশিদ কেটে বিভিন্ন হাটে বিক্রির অভিযোগ

১৬

চকরিয়ায় বহিষ্কৃত বিএনপি নেতা নাজেম গ্রেফতার

১৭

রাস্তার মাঝখানে স্থাপিত বিতর্কিত ‘শাহান-আরা পার্ক’ অপসারণ শুরু

১৮

মোবাইল টাওয়ারের বিকিরণ: স্বাস্থ্যঝুঁকি নির্ধারণে গবেষণা প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

১৯

হরমুজে জ্বালানি পরিবহনে ইরানের সঙ্গে চুক্তি করল ইরাক ও পাকিস্তান

২০