1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সাত দফা দাবিতে ঢাকা আলিয়া শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিতভাবে উত্থাপনের সুপারিশ, ২০টি এখনই বিল নয় চার দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি ছাড়াল অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ হাসান নাসিমের মুক্তির দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন ঈদুল আজহায় কার্যকর হতে পারে নতুন বাসভাড়া, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইরান ইস্যুতে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন জে. ডি. ভ্যান্স: সিএনএন বিদ্যুৎ মন্ত্রীকে নাস্তিক অ্যাখার দায়ে আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনিশ্চয়তায় ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা শান্তি আলোচনা, ইসলামাবাদে বাড়ানো হলো নিরাপত্তা ময়মনসিংহ ও সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরগুলোতে সতর্কসংকেত একই পরিবারের চারজনের গলা কাটা লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক

সাত দফা দাবিতে ঢাকা আলিয়া শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মোঃ মাছুম বিল্লাহ 
  • প্রকাশ রবিবার, ২৭ জুলাই, ২০২৫

ঢাকা, ২৭ জুলাই ২০২৫ সাত দফা দাবিতে আজ সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার শিক্ষার্থীরা।

মানববন্ধনে বিভিন্ন ছাত্র সংগঠন ছাত্রদল, ছাত্রশিবির, বিপ্লবী ছাত্র পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন সহ সাধারণ শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চরম আবাসন সংকটে ভুগছে। এই সমস্যা সমাধানে নতুন হল নির্মাণের প্রকল্প আজও বাস্তবায়িত হয়নি। ক্যাম্পাসের মূল্যবান মাঠ জুড়ে এখনো অস্থায়ী আদালত দখল করে আছে, যা ছাত্রদের চলাফেরার স্বাধীনতা ও ক্যাম্পাস পরিবেশকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।অবিলম্বে অস্থায়ী আদালত অপসারণ ও নতুন হল নির্মাণের দাবি জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সাত দফা দাবি হলো:

১. শিক্ষার্থীদের মৌলিক অধিকার হিসেবে পর্যাপ্ত আবাসনের নিশ্চয়তা।

২. স্থায়ীভাবে আবাসন সঙ্কট নিরসনে নতুন ছাত্রাবাস নির্মাণ।

৩. প্রকল্প বাস্তবায়নের পূর্ব পর্যন্ত বিকল্প আবাসন ও ভর্তুকির ব্যবস্থা।

৪. ক্যাম্পাসে স্থাপিত অস্থায়ী আদালত অবিলম্বে সরিয়ে নেওয়া।

৫. ঢাকা আলিয়া মাঠ উন্মুক্ত করে শিক্ষার্থী ও এলাকাবাসীর জন্য ব্যবহারের উপযোগী করা।

৬. মাঠ ও স্থাপনা দখলের অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা।

৭. এসব দাবি বাস্তবায়নে নির্ধারিত সময়সীমা ঘোষণা ও তা ছাত্রসমাজের সামনে উপস্থাপন।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিল সহকারে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অভিমুখে যাত্রা করে।

শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park