1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
লক্ষ্মীপুরের রায়পুরে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে ভুক্তভুগীর সংবাদ সম্মেলন – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র শতকোটি ডলারের ক্ষতি গোপন করছে কেন, প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে ১০০ টাকা প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, লাখ টাকা পেলেন যেসব নম্বর শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী ৯ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন ও অপপ্রচার, দাবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিবালয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কটিয়াদীতে হামলা ও পরিবেশ দূষণের অভিযোগে সংবাদ সম্মেলন নাফ নদীতে মাছ ধরতে গিয়ে  আরকান আর্মি কর্তৃক অপহরণের শিকার ৭ জেলে হবিগঞ্জ চোখের সামনে ভেসে যাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন, ডুবছে হাওর

লক্ষ্মীপুরের রায়পুরে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে ভুক্তভুগীর সংবাদ সম্মেলন

মাহমুদুন্নবী সুমন
  • প্রকাশ সোমবার, ১৩ জুন, ২০২২

লক্ষ্মীপুর প্রতিনিধি>লক্ষ্মীপুরের রায়পুরে পূর্ব বিরোধের জের ধরে সাজানো মামলায় হয়রানি করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের উকিল আনোয়ার হোসেন মৃধাসহ অন্যদের বিরুদ্ধে। এ সংক্রান্ত মামলায় আপোষ মীমাংসার কথা বলে নগদ অর্থ হাতিয়ে নিয়েছে তারা। সোমবার (১৩ জুন) শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য  পাঠ করেন দেলোয়ার হোসেন ওরুপে আবু তাহের। তিনি রায়পুর উপজেলার পশ্চিম চরপাতা গ্রামের মৃত- হাজী আরব আলী মিয়াজীর ছেলে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, পশ্চিম চরপাতা গ্রামের বাসিন্দা মরিয়ম বেগম মুন্নী তার শশুরের ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ এনে একটি সাজানো মামলা দায়ের করেন ভুক্তভোগী আবু তাহের ও তার ছেলে তুহিনের বিরুদ্ধে। পরে এই মামলায় আপোষ মিমাংসা নামে তার ( দেলোয়ার গং) থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া হয়।

মূলত পূর্ব বিরোধের জের ধরে প্রতিবেশী মাহবুব আলম, আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল্লাহ আল মাসুদের প্ররোচণায় ঘর পোড়ানো মামলা দেওয়া হয় বলে দাবি করেন ভুক্তভোগীরা। এছাড়া জমি ক্রয়-বিক্রয়ের নাম করে দেলোয়ার গংদের থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চক্রান্ত করেন প্রতিপক্ষেরর নিযুক্ত উকিল আনোয়ার মৃধা।

বাড়ির কাজের লোক দিয়ে বিভিন্ন সময়ে উকিলের পরামর্শে এসব মিথ্যা মামলায় হয়রানি ও ভয়ভীতি দেখায়। এসব বিষয়ে সুবিচার প্রার্থনা করেন তারা। এ সময় কর্তব্যরত সাংবাদিক ও পরিবারের অন্যান্য নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park