রোববার পরীক্ষায় অংশ নেবে সেই আনিসা – দৈনিক দেশেরকথা
arif khanh
২৮ জুন ২০২৫, ৯:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোববার পরীক্ষায় অংশ নেবে সেই আনিসা

এইচএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অংশ নিতে পারেননি ঢাকার শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী আনিসা আরিফা। মায়ের হঠাৎ অসুস্থতার কারণে তিনি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। তবে আগামীকাল রোববার (২৯ জুন) বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি—এ তথ্য নিশ্চিত করেছেন আনিসা নিজে, তার মা এবং কলেজ কর্তৃপক্ষ।

শনিবার (২৮ জুন) বিকেলে গণমাধ্যমকে আনিসার মা মুসলিমা আহমেদ সুবর্ণা জানান, “আমি আগের চেয়ে অনেকটা সুস্থ। আমার মেয়ে আগামীকাল পরীক্ষায় অংশগ্রহণ করবে। সে প্রস্তুতিও নিচ্ছে।”

আনিসাও বলেন, “আমি আগামীকাল পরীক্ষায় অংশগ্রহণ করতে প্রস্তুতি নিচ্ছি।”

কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান জানান, “আমরা আনিসার খোঁজ নিতে সহকারী অধ্যাপক কামরুল ইসলামকে তার বাসায় পাঠিয়েছিলাম। তিনি নিশ্চিত করেছেন, আনিসার মা এখন অনেকটাই সুস্থ। বাসায় যাওয়ার সময় তিনি ঘুমাচ্ছিলেন, তাই সরাসরি কথা বলা সম্ভব হয়নি।”

আনিসার মা জানান, “সেদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। এরপর কী হয়েছে সেগুলো বলতে পারব না। চিকিৎসার পর বৃহস্পতিবার রাত ৮টায় বাসায় ফিরি। আমাকে মিরপুর ১৩ নম্বরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছিল।”

কলেজ কর্তৃপক্ষ আরও জানায়, আনিসা নিয়মিতভাবে পরবর্তী সকল পরীক্ষায় অংশ নেবে।

এদিকে, ঘটনার পর শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা বোর্ড বিষয়টি মানবিক বিবেচনায় দেখছে বলে জানিয়েছেন অধ্যক্ষ আসাদুজ্জামান। তিনি বলেন, “বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এন্ড প্রফেশনালস অ্যালায়েন্স এর নেতৃত্বে ফুয়াদ আল মেহেদী এবং সাইফুল ইসলাম ভুঁইয়া

মামলা থেকে নাম কাটতে ১ কোটি টাকা চাওয়া হয়: সাকিব আল হাসান

বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু, আলোচনায় বাণিজ্য ও তাইওয়ান ইস্যু

শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু

নির্বাচনে জাতীয় পার্টির ব্যয় মাত্র ৫ লাখ টাকা, হিসাব জমা ইসিতে

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমিরের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

দুঃসহ স্মৃতির সাক্ষী রাণীশংকৈলের বীরাঙ্গনা – টেপরী রানী আর নেই

হরমুজ পার হলো তেলবাহী চীনা সুপারট্যাংকার

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ছাড়াল ৪৩২

১০

জাবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ কিশোর-কিশোরী

১২

বেগমগঞ্জে দাঁতের কারখানায় অভিযান,জরিমানা ১ লাখ ৫ হাজারসহ সিলগালা

১৩

নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করল সরকার

১৫

সুন্দরগঞ্জে হাসপাতালে ভ্যাকসিন নাই, কুকুরের কামড়ে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১১

১৬

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নদীর পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৭

৩৫ হাজার কোটি টাকায় ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প অনুমোদন, একনেকে পাশ ৯ উন্নয়ন প্রকল্প

১৮

যেভাবে বুঝবেন কৃত্রিমভাবে মোটাতাজা করা কোরবানি পশু

১৯

মধ্যনগর-মহিষখলা সীমান্তে অবৈধ ভারতীয় গরুর প্রবেশ, মোবাইলে রশিদ কেটে বিভিন্ন হাটে বিক্রির অভিযোগ

২০