1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিজিবিসহ সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ পররাষ্ট্রমন্ত্রীর – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  সোশ্যাল মিডিয়া মানুষকে বিভ্রান্ত করতে পারে: মির্জা ফখরুল মসজিদে মাইকিং করে রোগী ডেকে অর্থ আদায়, ধরা খেলেন ব্রাকের স্বাস্থ্যকর্মী নবীনগরে ৩ সাংবাদিককে অবরুদ্ধ করার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২৪ লাখ টাকার মাদক উদ্ধার ৪১৯ হজযাত্রী নিয়ে রাতেই শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট এপ্রিল ও মে মাসে জ্বালানি সংকট নেই, পূর্ণ মজুদের দাবি প্রতিমন্ত্রীর জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন জামায়াত আমির ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ইট ভাটা বন্ধ, ৬ লাখ টাকা জরিমানা

বিজিবিসহ সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ পররাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
বাংলাদেশ সিমান্তে মিয়ানমাররে এটাক হেলিকাপ্টার


মিয়ানমারের যুদ্ধ বিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবানের তমব্রু সীমান্তের জনবসতিহীন পাহাড়ে বিস্ফােরিত হয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটেনি বলে বান্দরবানের পুলিশ সুপারের (এসপি) দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এসপির বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ সময় যুদ্ধবিমান থেকে আনুমানিক আট-থেকে ১০টি গোলা এবং হেলিকপ্টার থেকে ৩০ থেকে ৩৫টি ফায়ার করতে দেখা গেছে।“যুদ্ধবিমান থেকে ফায়ার করা দুটি গোলা ৪০ নম্বর সীমান্ত পিলার ১২০ মিটার বরাবর বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে।”বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “ঘুমধুম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তুমব্রু সীমান্ত পিলার ৩৪ ও ৩৫ নম্বর এলাকায় মিয়ারমানের সীমান্ত রক্ষী বাহিনী (বিজিপি) রাইট ক্যাম্প থেকে ভারী অস্ত্রের ফায়ার এখনও চলমান রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলীর বিজিবির বিওপির (সীমান্ত চৌকি) আওতাধীন সীমান্ত পিলার ৪০ ও ৪১ নম্বর মাঝামাঝি এলাকায় ঢুকে পড়ে এসব যুদ্ধ বিমান।

গত ২৮ আগস্ট দুটি মর্টারের গোলা নাইক্ষ্যংছড়ির উত্তর ঘুমধুমপাড়ার জনবসতিপূর্ণ এলাকায় এসে পড়েছিল।মাত্র পাঁচ দিনের মাথায় মিয়ানমারের যুদ্ধবিমান বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ল।এজন্য সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

আরো পড়ুনঃ ঘর পাবার ‍আশ্বাস পেল চা শ্রমিকরা

এ বিষয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন “মিয়ানমার থেকে আর কাউকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেয়া হবে না এজন্য বিজিবিসহ সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়াও ”যুদ্ধবিমান থেকে গোলাবর্ষণের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করবে ঢাকা” বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park