1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভেড়ামারায় এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে বাড়ানো ‘দুঃখজনক’: শফিকুর রহমান অ্যাটলেটিকোকে কাঁদিয়ে কোপা দেল রে জিতল রিয়াল সোসিয়েদাদ এসএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র ব্যবস্থাপনায় জরুরি নির্দেশনা ঢাকা বোর্ডের বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার বাড়িয়েছে সামান্য ইরানে ধাপে ধাপে ইন্টারনেট চালু, প্রথমে সুবিধা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নুরকে মন্ত্রিত্ব থেকে সরাতে গণ অধিকার পরিষদে ‘গুপ্ত জাশি’ সক্রিয়, রাশেদ খানের অভিযোগ দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন রণবীর-দীপিকা, ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৌদি আরবে পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ বাংলাদেশি হজযাত্রী এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত, হাসিবসহ বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতারা

ভেড়ামারায় এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন

মাসুদ রানা
  • প্রকাশ বুধবার, ১৮ মার্চ, ২০২৬

মাসুদ রানা ভেড়ামারা প্রতিনিধি 

এতিম শিশুদের নতুন পোষাক আর ঈদের খাদ্য সামগ্রী উপহার হিসাবে হাতে পেয়ে হাসি ফুটলো কুষ্টিয়ার ভেড়ামারার এতিম শিশু আর হতদরিদ্র মানুষের। মহতি ও বর্ণাঢ্য এই আয়োজন করেছে সামাজিক ও মানবকল্যানমুলক প্রতিষ্ঠান শিশু তাহমিদ ফাউন্ডেশন। আজ বুধবার সকালে ভেড়ামারা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্টানে ৩৩ জন এতিম শিশুকে নতুন পোষাক, ২ জন শিশু ও ২ জন হতদরিদ্র পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এছাড়াও সমাজের পিছিয়ে পড়া দুস্থ, হতদরিদ্র ও প্রতিবন্ধী ৯২ জন কে ঈদের খাদ্য সামগ্রী হিসাবে চাউল, ডাউল, তেল, চিনি, সেমাই, ডিটারজেন্ট পাউডার ও দুধ’র প্যাকেট উপহার হিসাবে দেওয়া হয়। 

শিশু তাহমিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামাল’র সভাপতিত্বে এবং সানসাইন ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম মোমিন’র উপস্থাপনায় অনুষ্ঠিত নতুন পোষাক, খাদ্য ও নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারী মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জসিম উদ্দীন, ভেড়ামারা পৌরসভা নির্বাচনে জামায়াত ইসলামী মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব মোলায়েম হোসেন, রেল বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক শামীম রেজা শামীম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাড. বুলবুল আবু সাঈদ শামীম, শিশু তাহমিদ ফাউন্ডেশনে ও ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের উপদেষ্টা আতিয়ার রহমান মৃধা, ঢাকার শাহ আলী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম জুয়েল, দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, ভেড়ামারা কিন্ডার গার্টেন এস্যোসিয়েশনের সাধারন সম্পাদক ফিরোজ মাহমুদ, দৈনিক ভোরের কাগজ ও আমাদের সময় পত্রিকার প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু, বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়’র সহকারী শিক্ষক সাংবাদিক ওয়ালিউল ইসলাম, ১২ মাইল দাখিল মাদ্রাসার সুপার সাংবাদিক মাসুদ করিম, সাংবাদিক মহোন ইসলাম, সাংবাদিক শামীম রেজা শামীম, সাংবাদিক রাজু আহমেদ, সাংবাদিক এস এম রওনক প্রমুখ।

শিশু তাহমিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক শাহ্ জামাল বলেন, ২০২৪ সালের ২৯ অক্টোবর সামাজিক ও মানবকল্যানমুলক এই প্রতিষ্ঠান প্রতিষ্টার পর থেকেই এতিম শিশু এবং দুস্থ মানুষের কল্যানে কাজ করছে। তিনি বলেন, এই সংগঠনের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্টি কে আত্ম সামাজিক উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋন দেওয়া, এতিম শিশুদের পূর্নবাসন করা, গর্ভবতী মায়েদের চিকিৎসা সহায়তায় নগদ অর্থ দেওয়া এবং কর্যে হাসানা চালু করনই মূল উদ্দ্যেশ। ইতোমধ্যে ভেড়ামারার দারিদ্র শ্রেনীর মানুষ এই সুফল পাওয়া শুরু করেছে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park