1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত: ফিফা সভাপতি ইনফান্তিনো – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত: ফিফা সভাপতি ইনফান্তিনো

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা ও যুক্তরাষ্ট্র–ইরান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বুধবার (১৫ এপ্রিল) সিএনবিসি আয়োজিত এক অর্থনৈতিক সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ফিফা সভাপতি বলেন, ইরান অবশ্যই বিশ্বকাপে অংশ নেবে। তিনি আশা প্রকাশ করেন, টুর্নামেন্টের সময় পরিস্থিতি শান্ত থাকবে, যা খেলাধুলা এবং অংশগ্রহণকারী সব দলের জন্যই ইতিবাচক হবে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এক পর্যায়ে ইরান টুর্নামেন্ট বয়কটের ঘোষণা দিলেও পরবর্তীতে ম্যাচ ভেন্যু পরিবর্তনের দাবি তোলে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ইনফান্তিনো বলেন, খেলাধুলা রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত এবং ইরানের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। তার মতে, খেলোয়াড়রা তাদের দেশের প্রতিনিধিত্ব করতে এবং মাঠে নামতে আগ্রহী।

বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হরমুজ প্রণালি ও ইরানি বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। তবুও ফিফা জানিয়েছে, বিশ্বকাপের সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে ইরান তাদের প্রথম ম্যাচ খেলবে ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন মিসরের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park