1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিরামপুরের বাজারে নতুন পেঁয়াজ, কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না: জামায়াত আমির শ্রমিকদের মজুরি এখনও অত্যন্ত নিম্নমানের: আখতার হোসেন নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল: প্রধানমন্ত্রী জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত । ১১ মাস পর মুক্তি পেলেন সিদ্দিকুর রহমান, কারাগারে বদলে গেছে জীবনধারা শ্রমজীবী মানুষের প্রাণ উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বর্ণিল মহান মে দিবস উদযাপন  ধর্মপাশায়, ছুটি ছাড়াই বিদ্যালয়ে ৬দিন অনুপস্থিতি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস জাতীয় হাইস্কুল প্রগ্রামিং প্রতিযোগিতা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা

বিরামপুরের বাজারে নতুন পেঁয়াজ, কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা

নয়ন হাসান
  • প্রকাশ বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

বিরামপুর প্রতিনিধি>দিনাজপুরের বিরামপুর বাজারে উঠতে শুরু করেছে নতুন পাতা পেঁয়াজ। বাজারে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে।বুধবার সকালে বিরামপুর সবজি বাজার ঘুরে চোখে পড়ে নতুন পেঁয়াজের। এক সপ্তাহ ধরে বাজারে এসব পেঁয়াজ পাওয়া যাচ্ছে। উপজেলার ভবানীপুর থেকে কৃষকেরা পাতা পেঁয়াজ এই বাজারে নিয়ে আসছেন।

দাম ভালো এবং চাহিদা থাকায় কৃষকেরা জমি থেকে পাতাসহ পেঁয়াজ বাজারে আনছেন। পেঁয়াজ পাতা দিয়ে বিভিন্ন সবজি রান্নাসহ চাটনি ও টেস্টি ভর্তা তৈরি করা হয়। তাই এই পাতা পেঁয়াজের কদর অনেকটা বেশি।

বাজারে সবজি কিনতে আসা বিদ্যুত মন্ডল বলেন, বাজারে সবজি কিনতে এসে বছরের প্রথম পাতা পেঁয়াজ চোখে পড়লো। তাই ৩০ টাকা দিয়ে এক কেজি পাতা পেঁয়াজ নিলাম। পেঁয়াজ পাতা দিয়ে অনেক রকম তরকারি রান্না হয়। খেতেও অনেক স্বাদ।

পৌর শহরের দোশরা পলাশবাড়ী গ্রামের ইমরান হোসেন বলেন, পাতা পেঁয়াজ কিনলে আলাদা পেঁয়াজ কিনার প্রয়োজন হয় না। পাতার সাথে যে পেঁয়াজ থাকে সেই পেঁয়াজ দিয়েই সব রান্না হয়ে থাকে।
সবজি ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে পেঁয়াজ চাষিরা আমাদের এই পাতা পেঁয়াজ দিয়ে যাচ্ছে। ২৫ থেকে ২৭টাকা কেজি হিসেবে পাইকারি কিনছি। তা আবার ৩০ টাকা কেজি দরে খুচরা বিক্রি করছি। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park