1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ, প্রধান সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ হজযাত্রী, মৃত্যু হয়েছে দুই বাংলাদেশির সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল বাসভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১১ পয়সা অঘোষিত ফাইনালে শুরুতেই ধাক্কা, ৩ উইকেট হারিয়ে চাপে টাইগাররা প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে : জামায়াত আমির বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলারের ওপরে, বড় উত্থান ব্রেন্ট ও ডব্লিউটিআইতে দেশে সোনার দাম কমল ভরিতে ৩২৬৬ টাকা, নতুন মূল্য কত? বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত আরও ২

বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ, প্রধান সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ, প্রধান সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

জাতীয় স্বাধীন তদন্ত কমিশন তাদের প্রতিবেদনে জানিয়েছে, ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তি ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান ও অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেন।

কমিশন জানিয়েছে, হত্যাকাণ্ড পরিকল্পিত ছিল এবং প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। ঘটনার সময় স্থানীয় আওয়ামী লীগ ২০-২৫ জনের একটি মিছিল পিলখানায় প্রবেশ করায় এবং বের হওয়ার সময় মিছিলে দুই শতাধিক মানুষ ছিল। কমিশনের অনুসন্ধানে দেখা গেছে, পুরো ঘটনার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিল।

কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, তদন্তে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। তবে ১৬ বছর আগের এই ঘটনার অনেক আলামত ধ্বংস হয়ে গেছে এবং বহু জড়িত ব্যক্তি বিদেশে চলে গেছেন। সাক্ষীদের বক্তব্য সংগ্রহের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত প্রতিটি ব্যক্তির ভূমিকা উদঘাটনের চেষ্টা করা হয়েছে।

কমিশন সুপারিশ করেছে, ভবিষ্যতে বাহিনীগুলোতে এমন ঘটনা প্রতিরোধ করা এবং ভিকটিমদের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং স্বরাষ্ট্র সচিবসহ অন্যান্য কর্মকর্তারা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park