1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বালিয়াডাঙ্গীতে জিংক ধান সম্প্রসারণে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা পাম্পে ভোগান্তির জন্য তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতিকেই দায়ী করলেন জ্বালানিমন্ত্রী জাতীয় কনভেনশন উপলক্ষে দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে নিহত আইআরজিসির ১৪ সদস্য প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালুর চূড়ায় বাবর আলী, গড়লেন নতুন ইতিহাস সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন জলাবদ্ধতা নিরসন প্রকল্প ও ক্রীড়া প্রতিযোগিতা ভাড়াটিয়া বাসা থেকে নারী কনস্টেবলের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার লাকসামে জাতীয় সংসদ সদস্য নিজেইবন্ধ করলেন বাল‍্যবিয়ে শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না: জামায়াত আমির শ্রমিকদের মজুরি এখনও অত্যন্ত নিম্নমানের: আখতার হোসেন

বালিয়াডাঙ্গীতে জিংক ধান সম্প্রসারণে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা

মোঃ ইলিয়াস আলী
  • প্রকাশ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্টপ্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস-ইন প্রকল্পের আয়োজনে জিংক ধান সম্প্রসারণে করণীয়, নীতি নির্ধারণ ও প্রকল্পের অংশীদারগণদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১২ই আগস্ট) দুপুরে আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলার আরএমও (RMO) ডাঃ আহাদুজ্জামান সজিব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজদা-ই জান্নাত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গুলজার, হারভেস্টপ্লাস এর প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মজিবর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ শাহিনুল কবির, রিসার্চ এ্যাসোসিয়েট (আরডিআরএস)’র পল্লব গোসামী, টেকনিক্যাল অফিসার (আরডিআরএস)’র রবিউল ইসলাম, রিঅ্যাক্ট-ইন প্রজেক্টের টেকনিক্যাল অফিসার মোজাম্মেল শেখ, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহরিয়ার কবির প্রমুখ।সভায় সরকারি বিভিন্ন দপ্তরের অফিসার, স্কুল কলেজের শিক্ষক, ইমাম, পুরোহিত, সাংবাদিক ব্যবসায়ীসহ ৪৫ জন উপস্থিত ছিলেন।

‎এ মতবিনিময় ও আলোচনা সভায় মানবদেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়।

‎অংশগ্রহণকারীরা আলোচনায় স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং জিংক ধান ও গম কে মানুষের হাতের নাগালে পৌঁছাতে এই বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে সকল কর্মকর্তারা নিজ নিজ সেক্টরের মাধ্যমে কাজ করে যাবেন মর্মে দৃঢ়তা প্রকাশ করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park