1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বড়লেখায় প্রাইভেট কারের সাথে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১ – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

বড়লেখায় প্রাইভেট কারের সাথে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১

বড়লেখা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশ শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

মৌলভীবাজার জেলার বড়লেখায় প্রাইভেট কারের সাথে মোটরসাইলের সংঘর্ষে নিজবাহাদুরপুর ইউনিয়ন তালামিযের সভাপতি হাফিজ কামরুল ইসলাম (২২) নিহত হয়েছেন। এতে অপর মোটরসাইকেল আরোহী মাহফুজ আহমদ (২২) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের দাসেরবাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত হাফেজ কামরুল ইসলাম উপজেলার পূর্ব-মাইজগ্রামের মনজ্জির আলীর ছেলে। আহত মাহফুজ আহমদ ডিমাই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তালামিয নেতা হাফেজ কামরুল ইসলাম ও মাহফুজ আহমদ বড়লেখা থেকে মোটরসাইকেলে দাসেরবাজার যাচ্ছিলেন। দাসেরবাজার এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী কামরুল ও মাহফুজ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই কামরুলের মুত্যু ঘটে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park