1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পেকুয়ায় রিজার্ভ বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশ ৩ ধাপ পিছিয়েছে: জাহেদ লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মো. আবুল কালাম এমপি রোববার শুরু হচ্ছে চারদিনের ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিরতিতে যাচ্ছেন যশ? মুক্তি অনিশ্চিত ‘টক্সিক’, ভবিষ্যৎ পরিকল্পনায় ইঙ্গিত ৫ আগস্ট ছাত্র-জনতা দেশকে আবার স্বাধীন করেছে:তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা পেকুয়ায় রিজার্ভ বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শ্রীপুরে ‘বনখেকো’ চক্রের দাপট: উজাড় হচ্ছে সরকারি বনাঞ্চল, হুমকির মুখে পরিবেশ সাতকানিয়ায় ১,৯০০ কৃষকের হাতে আউশ চাষে সহায়তা

পেকুয়ায় রিজার্ভ বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

এ.এম.আইয়ুব
  • প্রকাশ শনিবার, ২ মে, ২০২৬

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং বিট এলাকায় সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে নির্মিত বসতি উচ্ছেদে অভিযান চালিয়েছে বন বিভাগ।

শুক্রবার (১ মে) সকাল ৮টার দিকে উপজেলার ফজুমোরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. রিদুয়ান রহমানের নতুন নির্মাণাধীন একটি বসতি উচ্ছেদ করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, টৈটং বিটের আওতাধীন ফজুমোরা এলাকায় সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে ঘর নির্মাণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বারবাকিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মোতালিব আল মোমিন।

অভিযানে বারবাকিয়া রেঞ্জের বিট কর্মকর্তা, বন বিভাগের অন্যান্য স্টাফ ও সংশ্লিষ্ট সদস্যরা অংশ নেন। এ সময় অবৈধভাবে নির্মাণাধীন ঘরটি ভেঙে গুঁড়িয়ে দিয়ে বনভূমির জায়গা দখলমুক্ত করা হয়।

রেঞ্জ কর্মকর্তা মোতালিব আল মোমিন বলেন, সংরক্ষিত বনভূমি দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। বনজ সম্পদ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park