1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
না‌জিরপু‌রে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিতভাবে উত্থাপনের সুপারিশ, ২০টি এখনই বিল নয় চার দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি ছাড়াল অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ হাসান নাসিমের মুক্তির দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন ঈদুল আজহায় কার্যকর হতে পারে নতুন বাসভাড়া, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইরান ইস্যুতে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন জে. ডি. ভ্যান্স: সিএনএন বিদ্যুৎ মন্ত্রীকে নাস্তিক অ্যাখার দায়ে আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনিশ্চয়তায় ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা শান্তি আলোচনা, ইসলামাবাদে বাড়ানো হলো নিরাপত্তা ময়মনসিংহ ও সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরগুলোতে সতর্কসংকেত একই পরিবারের চারজনের গলা কাটা লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক পুলিশের পোশাক আবার বদলাচ্ছে, বিধি সংশোধনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাল সদর দপ্তর

না‌জিরপু‌রে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আল-আমিন হোসাইন
  • প্রকাশ সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
না‌জিরপু‌রে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পি‌রোজপু‌রের না‌জিরপুর উপজেলার সর্বস্তরের সুধীজন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, ছাত্র ও যুবসমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ। 

সোমবার(০৮ ডি‌সেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা কৃ‌ষি প্রশিক্ষন মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সা‌জিয়া শাহনাজ তমার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি‌রোজপুর জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ ।

উপজেলা একা‌ডে‌মিক সুপারভাইজার সুমন মজুমদারের সঞ্চালনায়, বক্তব‌্য দেন, জেলা বিএন‌পির আহবায়ক নজরুল ইসলাম খান, উপ‌জেলা জামায়া‌তের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, বিএন‌পির সদস‌্য সচীব আবু হাসান খান, না‌জিরপুর শহীদ জিয়া ক‌লে‌জের অধক্ষ‌্য মোঃ মু‌জিবুর রহমান বা‌লি, প্রেসক্লা‌বের সভাপ‌তি কে এম  সাঈদ, সাধারণ সম্পাদক এস এম সিপার, না‌জিরপুর বন্দর কল‌্যান স‌মি‌তির সভাপ‌তি, খান মোঃ আল আমিন, শ্রীরামকাঠী বন্দর ক‌মি‌টির সাধারণ সম্পাদক, এস এম মা‌জেদুল ক‌বির রা‌সেল,

 এসময় উপ‌স্থিত ছি‌লেন স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ম‌শিউর রহমান, সহকা‌রি ক‌মিশনার ভূ‌মি শপথ বৈরাগী, উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা ইসরাতু‌ন্নেছা এশা, প্রাণি সস্পদ কর্মকর্তা ডাঃ আল মুক্তা‌দির রা‌ব্বি, অ‌ফিসার ইনচার্জ তদন্ত আব্দুল হা‌লিম তালুকদার,

এর আগে উপজেলা প্রশাসের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক  আবু সাঈদ‌কে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এর প‌রে পাব‌লিক লাইব্রেরী ও মু‌ক্তি‌যোদ্ধা জাদুঘর এর শিশু কর্নার উদ্বোধন, সিরাজুল হক সরকা‌রি উচ্চ‌বিদ‌্যাল‌য়ের ভব‌নের উদ্বোধন,দুঃস্থ মানু‌ষের মাঝে শুকনা খাদ‌্য বিতরন, পক্ষাঘাত গ্রস্থ ব‌্যক্তি‌দের মাঝে হুইল চেয়ার বিতরন,  ন‌জিরপুর থানা প‌রিদর্শন, ত্রানের গুদাম উদ্বোধন, মাটিভাংগা ভূমি অফিস সহ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। 

জেলা প্রশাসক উপস্থিত সকলের সাথে  উপজেলার সার্বিক বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করেন এবং যে সকল সমস্যা রয়েছে তা সমাধানের লক্ষ্যে  উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।পরে উপজেলা চত্বরে একটি গাছের চারা রোপন করা হয়। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park