1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট, লার্ভা পাওয়া গেলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

পিরোজপুরে দুধে ডিটারজেন্ট ও জিলাপিতে হাইড্রোজেন ব্যবহার, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

আল-আমিন হোসাইন
  • প্রকাশ বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

পিরোজপুরে ভ্রাম্যমাণ খাদ্য নিরাপত্তা পরীক্ষাগারের অভিযানে দুধে ডিটারজেন্ট ও জিলাপিতে হাইড্রোজেন ব্যবহারে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পিরোজপুরের সিইও অফিস এলাকার ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও ফুড প্যালেসে বাংলাদেশ ভ্রাম্যমাণ খাদ্য নিরাপত্তা পরীক্ষাগারের অভিযানে দুধে ডিটারজেন্ট মেশানোর প্রমাণ ও জিলাপিতে হাইড্রোজেনের উপস্থিতি পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে ১০ জরিমানা করেছে জেলা প্রশাসন।

এছাড়াও শহরের বিভিন্ন দোকানের হলুদ, মরিচ ও দুগ্ধ বিক্রয় কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ খাদ্য নিরাপত্তা পরীক্ষাগারের তাৎক্ষণিক পরীক্ষায় কয়েকটি দুধের নমুনায় ডিটারজেন্টের উপস্থিতি শনাক্ত হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেজাল দুধ বিক্রির দায়ে সংশ্লিষ্ট বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইনে অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রশাসন।

জেলা খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তা শামীম হোসেন জানান, দুধে ডিটারজেন্ট মেশানো অত্যন্ত ক্ষতিকর। এতে শিশু ও বয়স্কদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই ক্রেতাদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। সন্দেহজনক খাদ্যপণ্য দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে। দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে রমজান মাস ও উৎসবকে সামনে রেখে খাদ্যে ভেজাল রোধে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। ভাই, ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দুধে মেশানো ডিটারজেন্ট উপস্থিতি এবং ফুড প্যালেসের হাইড্রোজেনের উপস্থিতি পাওয়ায়, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতের ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park