1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট, লার্ভা পাওয়া গেলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী

নাজিরপুরে যুবকের টানে পূজা থেকে ইরা, ধর্মান্তর ও ভালোবাসার গল্পে বদলে গেল জীবনপথ

আল-আমিন হোসাইন
  • প্রকাশ শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাইমহল গ্রামের যুবক অহিদুল ইসলামের প্রতি টান থেকেই পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের নন্দিপাড়া গ্রামে ঘটেছে একটি আলোচনাযোগ্য মানবিক ঘটনা। সনাতন ধর্মাবলম্বী পূজা শিকদার গত সোমবার (১ ডিসেম্বর ২০২৫) স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম নেন ইরা অহিদ। ধর্মান্তরের পরদিন নয়, একই দিনেই তিনি কোর্ট ম্যারেজের মাধ্যমে নাজিরপুরের যুবক অহিদুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

জানাযায়, ইরা ও অহিদুলের পরিচয় রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে প্রায় এক বছর আগে। অহিদুল সেখানে দলনেতা হিসেবে দায়িত্ব পালন করতেন এবং ইরা ছিলেন যুব সদস্য। কাজের সূত্রে পরিচয় থেকে তাদের সম্পর্ক বন্ধুত্বে, আর বন্ধুত্ব থেকে গভীর ভালোবাসায় পরিণত হয়। ধর্ম সম্পর্কে আগ্রহ ও জানাশোনার ভিত্তিতে ইরা নিজের ইচ্ছায় ধর্মান্তরের সিদ্ধান্ত নেন এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা সম্পন্ন করেন।

এ ঘটনার পর নন্দিপাড়া এলাকায় আলোড়ন সৃষ্টি হলেও বেশিরভাগ মানুষ ঘটনাটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। স্থানীয়দের মতে, ধর্মীয় ভিন্নতা সত্ত্বেও ভালোবাসা, বিশ্বাস ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক টিকে থাকতে পারে ইরা ও অহিদুল তার বাস্তব উদাহরণ।

অহিদুল ইসলাম বলেন, আমাদের সম্পর্কটা এক বছরের। সে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছে। বিয়ের পর আমার পরিবার তাকে সুন্দরভাবে মেনে নিয়েছে। তার পরিবার এখনো মানেনি, তবে আমরা আশা করি দ্রুতই তারা মেনে নেবে। আমরা বর্তমানে খুব ভালো আছি এবং সারা জীবন একসাথে থাকার ইচ্ছা রাখি।

নবদম্পতির নতুন জীবনের জন্য স্থানীয় জনসাধারণ শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেছেন তাদের এ সিদ্ধান্ত সমাজে মানবিকতা, বোঝাপড়া ও ভালোবাসার নতুন বার্তা ছড়িয়ে দেবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park