1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাসভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১১ পয়সা অঘোষিত ফাইনালে শুরুতেই ধাক্কা, ৩ উইকেট হারিয়ে চাপে টাইগাররা প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে : জামায়াত আমির বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলারের ওপরে, বড় উত্থান ব্রেন্ট ও ডব্লিউটিআইতে দেশে সোনার দাম কমল ভরিতে ৩২৬৬ টাকা, নতুন মূল্য কত? বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত আরও ২ ভাইরাল ছবির নেপথ্যের সত্য: শিশুর মৃত্যু, ভুল তথ্য ও এক পরিবারের ভাঙা পৃথিবী জামালপুরে সরকারি চাল পাচারের সময়   র‍্যাবের  নিকট জব্দ। সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, বদলে গেল ফুল ও নদীর নাম

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এই পরিস্থিতিতে মাকে দেখতে দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার থেকে গুঞ্জন শুরু হয় যে তারেক রহমান যুক্তরাজ্য থেকে দেশে রওনা দিয়েছেন। যদিও বিএনপি বা অন্য দায়িত্বশীল কোনো সূত্র বিষয়টি নিশ্চিত করেননি, তথাপি বিভিন্ন সূত্র জানাচ্ছে তিনি কাতার এয়ারওয়েজের মাধ্যমে দেশে আসবেন। বিমানবন্দর ও হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) খালেদা জিয়ার নিরাপত্তা দিচ্ছে এবং তার হেলিকপ্টার দ্বারা হাসপাতালে স্থানান্তরের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, তারেক শিগগিরই দেশে ফিরবেন, তবে সুনির্দিষ্ট তারিখ প্রকাশ করা হয়নি। দলের সিনিয়র নেতাদের সাম্প্রতিক বক্তব্য ও গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ির নীরব প্রস্তুতি থেকে ধারণা করা যাচ্ছে, এই সপ্তাহেই তারেক দেশে পৌঁছতে পারেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরায় কোনো বাধা নেই।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের সমস্যাসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়, পরে বুকে সংক্রমণ ধরা পড়ায় ভর্তি করা হয়।

যুক্তরাজ্যের চার সদস্যের বিশেষজ্ঞ মেডিক্যাল টিম ইতোমধ্যেই এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম শুরু করেছে। তারা সিসিইউতে গিয়ে বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেছেন এবং স্থানীয় মেডিক্যাল টিমের সঙ্গে দীর্ঘমেয়াদি চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।

২০০৮ সালের সেপ্টেম্বর থেকে তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল, যার মধ্যে পাঁচটিতে সাজাও হয়েছিল। বিএনপি দাবি করে এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। তবে চব্বিশের গণঅভ্যুত্থানের পর আদালতের মাধ্যমে সব মামলার অভিযোগ থেকে তিনি মুক্তি পান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park