1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
লেবাননের আকাশে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সীমান্তে উদ্বেগ বাড়ছে চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স হরমুজ প্রণালিতে দুই জাহাজ জব্দ করল ইরান, তিন কনটেইনার জাহাজে হামলার খবর

ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারী কলেজের পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানের শুরুতেই তাকে কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়। এরপর সেখানে ছাত্র ও অন্যান্য উপস্থিতদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর ১২টার দিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠান পরিচালনার জন্য তৈরি করা মঞ্চও ভেঙে পড়ে।

একপর্যায়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে একের পর ডিম নিক্ষেপ করা হয়। ঘটনাস্থলে ওই সময় ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আসার কথা ছিল। কিন্তু তার আগেই ছাত্রদের ধস্তাধস্তির কারণে মঞ্চ ভেঙে যাওয়ায় অনুষ্ঠান ব্যাহত হয়।

এই ঘটনার পর আশপাশের পরিবেশ উত্তেজনাকর হয়ে ওঠে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে ঘটনার কারণ ও দোষীদের শনাক্ত সম্পর্কে এখনো কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park